কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
সংখ্যালঘু ঐক্যমোর্চার কনভেনশন

ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন সময়ের দাবি

সংখ্যালঘু ঐক্যমোর্চা। ছবি : কালবেলা গ্রাফিক্স
সংখ্যালঘু ঐক্যমোর্চা। ছবি : কালবেলা গ্রাফিক্স

ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন এখন সময়ের দাবি বলে অভিমত ব্যক্ত করেছেন সংখ্যালঘু ঐক্যমোর্চার নেতারা।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত সংখ্যালঘু ঐক্যমোর্চার জাতীয় কনভেনশনে তারা এ অভিমত ব্যক্ত করেন।

কনভেনশনে দেশের চলমান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতায় আপামর সংখ্যালঘু-আদিবাসী জনগোষ্ঠী এবং তাদের বিভিন্ন সংগঠনের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া সংখ্যালঘু-আদিবাসী জনগোষ্ঠীর জন্য বিদ্যমান চ্যালেঞ্জসমূহকে মোকাবিলা এবং তা বাস্তবায়নের জন্য ঐক্যমোর্চাভুক্ত সব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সমন্বয়ে একটি স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিওর সভাপতিত্ব এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের (একাংশ) নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দের সঞ্চালনায় এতে ঐক্যমোর্চাভুক্ত ৪৩টি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কনভেনশনের শুরুতে স্বাগত বক্তব্য দেন ঐক্যমোর্চার যুগ্ম সমন্বয়ক এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।

আলোচনায় অংশ নেন, শ্রীশ্রী ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্টের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ড. নিম চন্দ্র ভৌমিক, রঞ্জন কর্মকার; বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সন্তোষ শর্মা, কাজল দেবনাথ; বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের ভিক্ষু সুনন্দপ্রিয়, অনুভব বাংলাদেশ’র অতুল চন্দ্র মণ্ডল, বাংলাদেশ সনাতন পার্টির অ্যাডভোকেট সুমন কুমার রায়, সংখ্যালঘু অধিকার আন্দোলনের সুস্মিতা কর, বাংলাদেশ মতুয়া মহাসংঘের সাগর সাধু ঠাকুর, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সোমনাথ দে, বাংলাদেশ হিন্দু লীগের শংকর সরকার, বিশ্ব হিন্দু ফেডারেশনের রঘুপতি সেন, শ্রীকৃষ্ণ ভক্ত সেবাসংঘের শ্যামল রঞ্জন মণ্ডল, হিন্দু সম্প্রদায়ের বীরেন অধিকারী প্রমুখ।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১১

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১২

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৩

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৪

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৫

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৬

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৭

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৮

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৯

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

২০
X