কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

৫৭ বাংলাদেশিকে মুক্তি, সমন্বয়ক হাসনাতের স্ট্যাটাস

দুবাইয়ে আন্দোলনরত বাংলাদেশি প্রবাসীদের মিছিলের চিত্র এবং ইনসেটে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
দুবাইয়ে আন্দোলনরত বাংলাদেশি প্রবাসীদের মিছিলের চিত্র এবং ইনসেটে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় আটক ৫৭ বাংলাদেশিকে মুক্তির ঘটনাকে বড় কূটনৈতিক জয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এমন মন্তব্য করেন।

সমন্বয়ক হাসনাত তার ফেসবুক পোস্টে লেখেন, ‘সংযুক্ত আরব আমিরাত বন্দি ৫৭ বাংলাদেশি স্বৈরাচারবিরোধী প্রতিবাদকারীকে মুক্তি দিয়েছে, যা বাংলাদেশের বড় কূটনৈতিক জয়।’

এর আগে দণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে। মঙ্গলবার সকালে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা জানান।

কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১০

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১১

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১২

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৩

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৪

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৬

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৮

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৯

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

২০
X