কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘জিব ছিঁড়ে ফেলার’ হুমকি নিক্সনের, যা বললেন শামা ওবায়েদ

নিক্সন চৌধুরী (বামে) ও শামা ওবায়েদ (ডানে)। ছবি: সংগৃহীত
নিক্সন চৌধুরী (বামে) ও শামা ওবায়েদ (ডানে)। ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে ‘বেয়াদব’ আখ্যা দিয়ে তার ‘জিব ছিঁড়ে ফেলার’ হুমকি দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শামা ওবায়েদ।

তিনি বলেন, ‘ওনার (নিক্সন চৌধুরীর) প্রার্থী যখন জেলা পরিষদ নির্বাচনে দাঁড়ান, তার পক্ষে তদবির করতে উনি শামা ওবায়েদকে ফোন করেন। ওনার নির্বাচনের সময় উনি আমাকে ফোন করছেন। এ ধরনের কুরুচিপূর্ণ ভাষা শুধু দল ও নেত্রীকে খুশি করার জন্য দিয়েছেন।’

শামা ওবায়েদ বলেন, ‘নিক্সন চৌধুরী যে ধরনের ভাষা ব্যবহার করেন, তা তিনি আশা করেন না। বেয়াদব কে বাংলাদেশে, কোন দল বেয়াদব, সে কথা বাংলাদেশের মানুষ ভালোভাবে জানে।’

দক্ষিণবঙ্গে শামা ওবায়েদকে অবাঞ্ছিত ঘোষণা করার নিক্সন চৌধুরী কে, প্রশ্ন রেখে শামা বলেন, ‘দক্ষিণবঙ্গে ১৯৭১ সালে আমার বাবা মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকায় ছিলেন। তিনি এ দেশের গণতন্ত্রের স্বার্থে, এ দেশের স্বার্থে, স্বাধীনতা রক্ষার স্বার্থে, এ দেশের মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে, বহুবার হুংকার ছেড়েছেন। ওনার সন্তান হিসেবে এ দেশের গণতন্ত্র রক্ষার জন্য শুধু একবার কেন, যদি একশবার হুংকার ছাড়তে হয়, শামা ওবায়েদ সেটা ছাড়বে।’

সোমবার (৩১ জুলাই) রাতে ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সম্মেলনে বক্তব্যের একপর্যায়ে শামা ওবায়েদকে হুঁশিয়ার দিয়ে যতটুক যোগ্যতা, ততটুক নিয়ে কথা বলতে বলেন নিক্সন চৌধুরী। শেখ হাসিনাকে নিয়ে বাজে ভাষায় কথা না বলতেও তাকে সাবধান করে দেন।

আগামীতে প্রধানমন্ত্রীকে নিয়ে শামা ওবায়েদ বাজে ভাষায় বক্তব্য দিলে, তার জিব ছিঁড়ে ফেলা হবে বলেও হুমকি দেন নিক্সন। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীরা নিক্সনকে সমর্থন জানান।

নিক্সন ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর–৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য। শামা ওবায়েদ নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর–২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১০

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১১

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১২

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৩

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৪

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৫

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৬

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৮

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৯

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

২০
X