মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে ৫ আ.লীগ নেতা বিএনপিতে

বিএনপিতে যোগ দিয়েছেন সালথা উপজেলা আওয়ামী লীগের পাঁচ নেতা। ছবি : কালবেলা
বিএনপিতে যোগ দিয়েছেন সালথা উপজেলা আওয়ামী লীগের পাঁচ নেতা। ছবি : কালবেলা

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেছেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রভাবশালী পাঁচ নেতা।

সোমবার (০৫ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা সালথা উপজেলা মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া রুহের মারফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন তারা।

এর আগে দুপুরে সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন আওয়ামী লীগের ওই পাঁচ নেতা।

পদত্যাগের ঘোষণা দিয়ে বিএনপিতে যোগদান করা নেতারা হলেন, উপজেলার মাঝারাদিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আফসার উদ্দিন মাতুব্বর, মাঝারদিয়া ইউনিয়ন আ.লীগের সহসভাপতি মো. এসকেন মাতুব্বর, ৩ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ফরিদ মোল্যা, ২ নম্বর ওয়ার্ড আ.লীগের সহসভাপতি ইসহাক মাতুব্বর ও উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো. বছির মাতুব্বর। এসব নেতাদের সঙ্গে সহস্রাধিক আ.লীগের কর্মী সমর্থকও বিএনপিতে যোগদান করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো. বছির মাতুব্বর । তিনি বলেন, মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আফসার উদ্দিন মাতুব্বরের নেতৃত্বে আজ থেকে আমরা সবাই একযোগে আওয়ামী লীগের সকল পদপদবি ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। আজকে থেকে আমরা সবাই বিএনপিতে যোগদান করলাম।

এক প্রশ্নের জবাবে পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা বলেন, কোনো ধরনের চাপের মুখে আমরা পদত্যাগ করছি না। আমার নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছি। এলাকার উন্নয়নের স্বার্থে এখন থেকে আমরা বিএনপি নেত্রীর শামা ওবায়েদ ইসলাম রিংকুর সঙ্গে কাজ করে যাব। আমরা ইতোমধ্যে আমাদের লিখিত পদত্যাগ সংশ্লিষ্ট কমিটির কাছে জমা দিয়েছি।

দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, বিএনপি নেতা শাহিদুজ্জামান সাহিদ, হাবিবুর রহমান লাবলু, আনোয়ার হোসেন মিয়া, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, মো. ইমরান হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X