কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫১ এএম
অনলাইন সংস্করণ

‘সংখ্যালঘু সম্প্রদায়ের ৪৯ শিক্ষককে পদত্যাগে বাধ্য করা হয়েছে’

বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

সরকার পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ৪৯ শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তাদের মধ্যে ১৯ জনকে সপদে বহাল করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ।

শনিবার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে নিজের অভিজ্ঞতা তুলে ধরে চাঁদপুরের ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস জানান, পদত্যাগ করার জন্য নিয়মিত তাকে হুমকি দেওয়া হচ্ছে।

তিনি জানান, ৫ আগস্ট সরকারের পতনের পর সন্ধ্যায় চাঁদপুরের ফরিদগঞ্জের ঘুপ্টি ইউনিয়নের ঘুপ্টি গ্রামে তার বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। পালিয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা জীবন বাঁচান। পরে পরিবারের লোকজন বাড়িতে ফিরলেও তিনি এখনো ফিরতে পারেননি। চাকরি থেকে পদত্যাগ করার জন্য নিয়মিত তাকে হুমকি দেওয়া হচ্ছে।

লিখিত বক্তব্যে ছাত্র ঐক্য পরিষদের সমন্বয়ক দিপংকর চন্দ্র শীল বলেন, সরকার পতনের পর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষক–শিক্ষিকাদের শারীরিকভাবে লাঞ্ছিত ও জোরপূর্বক পদত্যাগে বাধ্য করানো হচ্ছে। তারা এর নিন্দা জানান।

এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের বিরুদ্ধে মামলার নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

ঐক্য পরিষদের সমন্বয়ক জয় রায় বলেন, যদি কোনো শিক্ষক অন্যায় করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। ঢালাওভাবে সাধারণ শিক্ষকদের হয়রানি করা হলে শিক্ষাব্যবস্থাই ধ্বংস হয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১০

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১১

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১২

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৩

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১৫

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

১৬

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

১৭

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

১৮

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

১৯

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

২০
X