সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়া শান্ত, কাজে ফিরেছেন শ্রমিকরা

আশুলিয়া শান্ত, কাজে ফিরেছেন শ্রমিকরা

গত কয়েক দিন শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় টানা শ্রমিক অসন্তোষের পর আজ অনেকটাই শান্ত পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। কোথাও কোনো সহিংসতা বা বিক্ষোভের সংবাদ পাওয়া যায়নি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে শিল্পাঞ্চল আশুলিয়ার জিরাবো, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, সরকার মার্কেট, জামগড়া, বাইপাইলসহ বিভিন্ন এলাকার কারখানাগুলোতে স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

এছাড়া কয়েকটি কারখানায় শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনা চলছে। আলোচনা ফলপ্রসূ হলে এ কারখানাগুলোতে আবার উৎপাদন শুরু হবে বলে জানা গেছে।

এদিকে শিল্প পুলিশ জানায়, প্রায় সব কারখানা খুলে দেওয়া হলেও ৪২টি কারখানায় শ্রমিকরা মালিকপক্ষের সঙ্গে এখনো আলোচনা করছেন। আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছলে ওইসব কারখানাতে উৎপাদন শুরু হবে।

এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কোথাও কোনো সহিংসতা ও বিক্ষোভের ঘটনা ঘটেনি। কয়েকটি কারখানায় দাবি-দাওয়া নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে শ্রমিকদের মতৈক্য না হওয়ায় কার্যক্রম শুরু হয়নি। তবে বেশিরভাগ পোশাক কারখানাতেই কাজ চলছে। এছাড়া শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, ‌র‍্যাব, বিজিবি, জেলা পুলিশসহ শিল্প পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X