কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৭ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

গণপরিবহনে শৃঙ্খলা আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার মতবিনিময় সভায় বক্তব্য দেন। ছবি : কালবেলা
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার মতবিনিময় সভায় বক্তব্য দেন। ছবি : কালবেলা

গণপরিবহনে শৃঙ্খলা আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ডিটিসিএর সভাকক্ষে আয়োজিত গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সভাপতি আরও বলেন, ঢাকা মহানগরীর পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠু, পরিকল্পিত, সমন্বিত ও আধুনিকীকরণ করার লক্ষ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন কারো একার পক্ষে সম্ভব নয়, এখানে সবারই দায় রয়েছে এবং সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় বক্তারা গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে নানাবিধ সমস্যা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন এবং এ চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কে মতামত দেন। সভার সমাপনী বক্তব্যে সভাপতি ও ডিটিসিএর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার বলেন, সব অংশীদারদের পরামর্শ অনুযায়ী দ্রুত বাসের রুট পারমিট চালু করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ, নিয়মিত সব অংশীজনের সঙ্গে আলোচনা করা, ক্যাপাসিটি বিল্ডআপ করা, ই-টিকিট চালু করা এবং ধীরে ধীরে গণপরিবহন ব্যবস্থাকে অটোমেশনে রূপান্তর করার ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন সম্পর্কিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র সমাজের প্রতিনিধিসহ বাস মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১০

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৩

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৪

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৫

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৬

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৭

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৮

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৯

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

২০
X