কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৭০০, আহত ১৯ হাজার : স্বাস্থ্য সচিব

আকমল হোসেন। ছবি : সংগৃহীত
আকমল হোসেন। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সৃষ্টি হওয়া ছাত্র-জনতার গণআন্দোলনে সারা দেশে নিহত হয়েছে ৭০০ জন এবং আহত হয়েছে প্রায় ১৯ হাজার।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকমল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আকমল হোসেন বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নিয়েছে।’

স্বাস্থ্য সচিব আরও বরেন, আহতদের মধ্যে যাদের অবস্থা গুরুতর, বিদেশে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হবে, তাদের বিদেশে ‍চিকিৎসার ব্যবস্থা করা হবে।

চিকিৎসা সেবায় ১৬ বছরের সমস্যা দ্রুতই সমাধান সম্ভব নয় মন্তব্য করে বলেন, ‘আওয়ামী লীগ সরকারের চূড়ান্ত করা স্বাস্থ্য সুরক্ষা আইনটি অনুমোদনের জন্য আগামী সপ্তাহের মধ্যেই উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপিত হবে।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সৃষ্টি হয়। সৃষ্টির পরপরই কোটা সংস্কারের লক্ষ্যে আন্দোলন সফল করার জন্য ৮ জুলাই সংগঠনটি ৬৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে। যার মধ্যে ২৩ জন সমন্বয়ক ও ৪২ জন সহ-সমন্বয়ক ছিলেন।

আন্দোলনের মাত্রা বৃদ্ধি পাওয়ার এরপর ৩ আগস্টে সংগঠনটি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আবার ১৫৮ সদস্যের সমন্বয়ক কমিটি গঠন করে। যার মধ্যে ৪৯ জন সমন্বয়ক ও ১০৯ জন সহ-সমন্বয়ক ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X