কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় রাতভর বৃষ্টিপাত, চলবে আজও

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গত দুদিন ধরে স্থল নিম্নচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দেশের উপকূল দিয়ে প্রবেশ করে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় সবচেয়ে ক্ষতি হয়েছে কক্সবাজারের। শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় দিনভর এ নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হয়েছে , যা রাতেও চলছিল। আজও সারাদিন এ বৃষ্টিপাত চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকায় রেকর্ড করা বৃষ্টিপাতের পরিমাণ ৩২ মিলিমিটার বলে জানা গেছে। এ সময়ে সর্বোচ্চ ২২৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে।

সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঢাকাসহ সারাদেশে আজও বৃষ্টি থাকবে। কাল (সোমবার) থেকে কমতে পারে। সমুদ্রবন্দরগুলোতে সতর্কসংকেত বহাল রয়েছে।

এদিকে, সারাদেশে বৃষ্টিপাত চলমান থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশের বিভিন্ন অঞ্চল ভারি বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে। ফলে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আবার নতুন করে আশ্রয়কেন্দ্রে ছুটছেন অনেক এলাকার মানুষ। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎবিভ্রাটের কারণে ভোগান্তি আরও বেশি বেড়ে গেছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

তা ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও এতে বলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১০

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১১

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১২

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৩

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৪

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৫

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৬

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৭

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৯

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

২০
X