কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ রেপ্লিকা

ঝড়ো হাওয়ায় ভেঙে পড়া রেপ্লিকা। ছবি : সংগৃহীত
ঝড়ো হাওয়ায় ভেঙে পড়া রেপ্লিকা। ছবি : সংগৃহীত

ঝড়ো হাওয়ায় ভেঙে পড়েছে ‘স্ট্যাচু অব লিবার্টির’ রেপ্লিকা। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ভয়াবহ ঝড় আছড়ে পড়লে প্রায় ৪০ মিটার উঁচু স্ট্যাচু অব লিবার্টির একটি রেপ্লিকা ভেঙে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের দক্ষিণাঞ্চলের শহরে এ ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও ভাস্কর্যটির মালিকানা থাকা সংস্থা।

ঘন ঝড়ের সঙ্গে প্রবল বাতাস বইতে থাকায় হাভান নামের একটি বড় খুচরো বিপণিবিতানের পার্কিং এলাকায় স্থাপিত এই স্ট্যাচুটি দুলতে দুলতে হেলে পড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঝড়ো হাওয়ার চাপে মূর্তির উপরের অংশ ভেঙে পড়ে এবং মাটিতে আছড়ে পড়ে মাথার অংশ সম্পূর্ণ চূর্ণ হয়ে যায়।

প্রায় ১১৪ ফুট উচ্চতার এই প্রতিরূপটি ব্রাজিলজুড়ে হাভান স্টোরগুলোর বাইরে স্থাপিত একাধিক অনুরূপ ভাস্কর্যের একটি। কোম্পানি সূত্র জানায়, প্রায় ২৪ মিটার (৭৮ ফুট) উচ্চতার উপরের অংশটিই কেবল ভেঙে পড়েছে, তবে ১১ মিটার (৩৬ ফুট) উঁচু ভিত্তি বা পেডেস্টালটি অক্ষত রয়েছে।

হাভান এক বিবৃতিতে জানায়, ২০২০ সালে স্টোরটি চালু হওয়ার পর থেকেই ভাস্কর্যটি সেখানে ছিল এবং সব প্রয়োজনীয় কারিগরি অনুমোদন নেওয়া হয়েছিল। দুর্ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই বিশেষজ্ঞ দল ধ্বংসাবশেষ সরিয়ে ফেলে।

গুইবার মেয়র মার্সেলো মারানাতা জানান, এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় দল ও রাজ্য সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রশংসা করেন।

এনডিটিভি জানিয়েছে, বিকাল তিনটার দিকে এ ঘটনাটি ঘটে। আবহাওয়া দপ্তর জানায়, ওই অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটারের বেশি ছিল। আগেই জরুরি বার্তার মাধ্যমে বাসিন্দাদের ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের সতর্কতা দেওয়া হয়েছিল।

ঝড়ের প্রভাব রিও গ্রান্ডে দো সুল রাজ্যের বড় অংশজুড়ে পড়ে। বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি, বাড়িঘরের ছাদ ক্ষতিগ্রস্ত হওয়া, গাছ উপড়ে পড়া এবং সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। ভারী বৃষ্টিতে কিছু রাস্তা আংশিকভাবে জলমগ্নও হয়।

আবহাওয়াবিদরা জানান, একটি ঠান্ডা আবহাওয়ার ফ্রন্টের কারণেই হঠাৎ এই শক্তিশালী ঝড় ও দমকা হাওয়া সৃষ্টি হয়। মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা থাকলেও কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১০

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১১

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১২

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৩

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৪

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৬

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৭

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৮

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৯

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

২০
X