বাসস
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

গুমের অভিযোগ তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত গত ১৫ বছরের সব গুমের অভিযোগ তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আবেদন করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ দাখিল করা হয়।

২০১৮ সালে ১০ দিন গুম রাখার অভিযোগ এনে ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে এ অভিযোগ করেন ব্যবসায়ী এনামুল কবির।

চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, এনামুল কবির নামের এক ব্যবসায়ীকে ২০১৮ সালের ১৭ নভেম্বরের বাসাবোর ব্যবসায়ী কার্যালয় থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। তৎকালীন ডিবির অফিসার মশিউরের নির্দেশে তাকে চোখ বন্ধ করে হাত-পা বেঁধে আটকে রাখে। পরে ২৬ নভেম্বর মামলা দেয়। হাত-পায়ের মাঝখানে লাঠি ঢুকিয়ে ঝুলিয়ে রাখে। নির্যাতন করে বিরোধী তথা জামায়াতের তথ্য জানতে চেয়েছে। তার অফিস থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে মর্মে মামলা করে।

চিফ প্রসিকিউটর বলেন, দীর্ঘদিন দিন কারাগারে থাকার পর তিনি জামিন পান। এ বিষয়ে অভিযোগ এনে তিনি শেখ হাসিনাসহ ২৫ জনের নাম উল্লেখ করেছেন।

পাশাপাশি তিনি বিগত সরকারে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সকল গুমের ঘটনাও তদন্তে চেয়েছেন।

উল্লেখ্য, প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X