কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রামপুরা-ডেমরা এক্সপ্রেসওয়ে নির্মাণে অর্থ দেবে এডিবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা ও চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সিলেটসহ বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব জেলাগুলোর মধ্যে সংযোগ উন্নতকরণের লক্ষ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের জন্য লেনদেন উপদেষ্টা হিসেবে বেসরকারি খাতের মূলধন ২৬১ মিলিয়ন ডলারের ব্যবস্থা করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। সড়কটি রামপুরা-আমুলিয়া-ডেমরা পর্যন্ত চার লেনের সাড়ে ১৩ কিলোমিটার হবে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) এডিবি জানিয়েছে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ব্যাংক অব চায়না, ডিবিএস ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশে অবস্থিত একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড থেকে ১৯৩ মিলিয়ন ডলারের সর্বোচ্চ ঋণের মাধ্যমে প্রকল্পটি অর্থায়ন করা হচ্ছে। বাকি ৬৮ মিলিয়ন ডলার দাতারা ইক্যুইটি বিনিয়োগ হিসেবে প্রদান করে।

এডিবি প্রকল্পের কাঠামো, সমঝোতা, দরপত্র সম্পাদনে সহায়তা করেছে এবং বাণিজ্যিক ও আর্থিক সুবিধায় সহায়তা প্রদান করেছে।

আরও পড়ুন : পূর্বাভাসের চেয়ে বাংলাদেশের প্রবৃদ্ধি বেশি : এডিবি

রামপুরা-আমুলিয়া-ডেমরা এক্সপ্রেসওয়েটি চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের সমন্বয়ে গঠিত একটি যৌথ উদ্যোগে ২৫ বছর মেয়াদি সময়কালে ডিজাইন, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করা হবে।

এডিবি অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট এবং পিপিপির প্রধান ক্লিও কাওয়াওয়াকি বলেছেন, ‘আমরা এই এক্সপ্রেসওয়ের নকশা, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য বেসরকারি খাতের অংশীদারদের প্রস্তুত, বাজারজাতকরণ এবং আকৃষ্ট করতে বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেছি।’

তিনি বলেন, ‘এটি ঢাকা ও চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সিলেটসহ বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব জেলাগুলোর মধ্যে সংযোগ উন্নত করে যাত্রীদের নিজ গন্তব্যে দ্রুত যাওয়ার সুবিধা প্রদান করবে।’

এডিবি বর্তমানে জয়দেবপুর-ময়মনসিংহ এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের বিষয়ে সরকারকে পরামর্শ দিচ্ছে, যা ১০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X