কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৩:০৬ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পূর্বাভাসের চেয়ে বাংলাদেশের প্রবৃদ্ধি বেশি: এডিবি

ফাইল ছবি
ফাইল ছবি

আমদানি ও রপ্তানির প্রেক্ষাপটে পূর্বাভাসের চেয়ে বাংলাদেশে প্রবৃদ্ধি বেশি হয়েছে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার (১৯ জুলাই) ২০২২-২৩ অর্থবছর নিয়ে এডিবির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এডিবি বলছে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে ৬ শতাংশ। যা দেশটির রপ্তানি প্রবৃদ্ধির বলিষ্ঠ অবস্থার ইঙ্গিত প্রদান করে।

এর আগে গত এপ্রিলে এডিবির এক পূর্বাভাসে জানানো হয়েছিল, ২০২২-২৩ অর্থবছরের বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৩ শতাংশ।

এডিবির প্রতিবেদন থেকে জানা যায়, গত অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি কমে যাওয়া নিয়ে যে আশংকা করা হয়েছিল তা ততটা কমেনি। যদিও বাংলাদেশে আমদানি প্রত্যাশার চেয়ে কম হয়েছে ।

এডিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সরকারের নীতি সহায়ক ভূমিকা রাখায় সব ধরনের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রবৃদ্ধিতে অবদান রাখতে পেরেছে।

প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ যেমন- বন্যা, ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহের কারণে ফসলের যে পরিমাণ ক্ষতি হয়েছিল তা প্রণোদনা, আংশিক ভর্তুকি প্রদান ও সরকারের অন্যান্য উদ্যোগের মাধ্যমে পূরণ করা হয়েছে।

এ ছাড়া সার্বিকভাবে সেবা খাত এগিয়ে গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে ২০২২-২৩ অর্থবছরে সরকারি বিনিয়োগ বেড়েছে বলেও জানানো হয়।

আরও পড়ুুন:ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা বেশি খরচ করে ভারতে

প্রতিবেদন অনুসারে, ২০২৪ অর্থবছর নিয়ে গত এপ্রিলে এডিবি বাংলাদেশের প্রবৃদ্ধির ৬ দশমিক ৫ শতাংশের যে প্রাক্কলন দিয়েছিল তা এখনো অপরিবর্তিত আছে।

এডিবির প্রধান অর্থনীতিবিদ অ্যালবার্ট পার্ক বলেন, ‘স্থিতিশীল গতিতে মহামারি থেকে পুনরুদ্ধারের ধারা অব্যাহত রয়েছে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।

তিনি বলেন, অভ্যন্তরীণ চাহিদা এবং পরিষেবা নিয়ে নানা উদ্যোগ প্রবৃদ্ধিকে চালিত করছে। তিনি আরও বলেন, শিল্প ক্রিয়াকলাপ ও রপ্তানি দুর্বল রয়ে গেছে এবং আগামী বছরের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধি ও চাহিদার দৃষ্টিভঙ্গি আরও খারাপ হয়েছে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১০

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১১

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৪

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৫

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৬

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৭

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৮

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৯

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

২০
X