কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মামলা না নেওয়ার অভিযোগে বাড্ডা থানার সামনে মিছিল

বাড্ডা থানার সামনে মানববন্ধন।  ছবি : সংগৃহীত
বাড্ডা থানার সামনে মানববন্ধন। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত হওয়ার পরও বাড্ডা থানা পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ তুলে থানার সামনে মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ওই মিছিল হয়। এতে কয়েকশ লোক অংশ নেন।

প্রত্যক্ষদশীরা জানান, বেলা ১১টায় মধ্যবাড্ডা লুৎফন টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। সেটি বাড্ডা থানার সামনের সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন অংশ নেয় লোকজন।

সেখানে কুলসুম বেগম নামে এক নারী দাবি করেন, ২০ জুলাই বাড্ডা এলাকায় তার ছেলে ইমন নিহত হয়। এরপর তিনি থানায় মামলা করতে গেলেও পুলিশ তা নেইনি। পরে আদালতে মামলা করলে তা থানায় রেকর্ডের নির্দেশ দেন। এরপরও থানা পুলিশ মামলা রেকর্ড করছে না।

ওই মানববন্ধনে অংশ নেন বাড্ডা এলাকায় ছাত্র আন্দোলনে রাজপথ থাকা ফয়সাল। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের মামলা হওয়ার পরেও কোনো আসামি ধরা হচ্ছে না। উল্টো শহীদ পরিবারকে নানামুখী চাপ প্রদান করা হচ্ছে। তাছাড়াও নতুন করে মামলা গ্রহন না করার পাশাপাশি আদালতের নির্দেশনাও মানা হচ্ছে না। বিষয়টি তারা ভুক্তভোগী পরিবারের কাছ থেকে অবহিত হয়ে রাস্তায় নেমেছেন।

জানতে চাইলে বাড্ডা থানার ওসি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় বাড্ডা থানায় এ পর্যন্ত ১২টি মামলা রেকর্ড করা হয়েছে। আদালত থেকে আরও ৫টি মামলা রেকর্ডের নির্দেশ দেওয়া হয়। এসব মামলা যাচাই করে দুইটি তাৎক্ষণিকভাবে রেকর্ড করা হয়। বাকি তিনটির মধ্যে দুইটিতে বাদির স্বাক্ষর ও যোগাযোগের কোনো ঠিকানা নেই। বর্ণনা অনুযায়ী একটির ঘটনাস্থল হাতিরঝিল থানা এলাকায় ঘটেছে। বিষয়টি আদালতে অবহিত করে করণীয় জানতে আবেদন করা হয়েছে।

বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মামলা না নেওয়ার কোনো সুযোগ নেই। হয়তো কোনো কারণে কেউ শান্তিপূর্ণ পরিস্থিতি উত্তপ্ত করতে মিছিল-মিটিং করাচ্ছে। তা না করে বাদী থানায় আসলেই মামলা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X