কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘বিদেশি পর্যটক টানতে ভিসা সহজ করবে সরকার’

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

পর্যটক টানতে বিদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে এ কথা ব‌লেন তিনি।

বিদেশি পর্যটকদের নিরাপত্তা প্রদান, যোগাযোগ সহজীকরণে জোর দিয়ে তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, বাংলাদেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি পর্যায় থেকে এগিয়ে আসতে হবে। এ ছাড়া পর্যটনশিল্পে আরও বেশি তরুণদের সম্পৃক্তকরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের সম্ভাবনাময় এই খাতকে তুলে ধরার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা ব‌লেন, বৈশ্বিক জিডিপির এক-চতুর্থাংশ অবদান রাখে পর্যটনশিল্প। তাই এ সেক্টরে বেশি পরিমাণে বেসরকারি বিনিয়োগ এবং অর্থপ্রবাহ প্রয়োজন। এ সেক্টরে দীর্ঘ প্রতিযোগিতামূলক বাজার তৈরি করতে বার্ষিক ১০০ বিলিয়ন বিনিয়োগ করা হচ্ছে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, আমাদের স্বল্পমেয়াদ থেকে দীর্ঘমেয়াদে চিন্তা করতে হবে। সরকারি-বেসরকারি সহযোগিতার মাধ্যমে আমাদের স্বল্প এবং দীর্ঘ পরিকল্পনা করতে হবে। স্বল্পমেয়াদে আমি ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের সহায়তায় কীভাবে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যায়, সে বিষয়ে নিরীক্ষা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১০

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১১

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১২

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৩

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৪

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৫

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৬

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৭

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৮

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৯

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

২০
X