কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপনের ব্যবস্থা গ্রহণের দাবি 

শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপনের ব্যবস্থা গ্রহণের দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন। ছবি : সংগৃহীত
শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপনের ব্যবস্থা গ্রহণের দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন। ছবি : সংগৃহীত

শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

মঙ্গলবার (০১ অক্টোবর ) বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মাখদুমা নার্গিস রত্না, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম-সাধারণ সম্পাদক সীমা মোসলেম, লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ এবং ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রেহানা ইউনূস। সংহতি প্রকাশ করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি। সঞ্চালনা করেন সংগঠনের আইনজীবী অ্যাড. ফাতেমা খাতুন।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, বাংলাদেশের সংবিধান অনুসারে সব নাগরিকের অধিকার সমান, কাজেই সব ধর্মের মানুষের নিজ নিজ অধিকার থেকে ধর্ম পালনের ও ধর্মীয় উৎসব পালনের স্বাধীনতা থাকতে হবে। দখলদারির রাজনীতি পরিহার করে সবার সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে তিনি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক দেশ গড়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, শারদীয় দুর্গোৎসব ভণ্ডুল করার জন্য প্রতি বছর সাম্প্রদায়িক গোষ্ঠী নানা অপতৎপরতা চালিয়ে থাকে, এমন ঘটনার পুনরাবৃত্তি চাই না।

উল্লেখ্য, শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রসহ সব জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X