কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিলে উদীচী শিল্পীগোষ্ঠীর নিন্দা 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিল এবং ফরিদপুরে লালন আনন্দধামে হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

মঙ্গলবার (০১ অক্টোবর) এক বিবৃতিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এ নিন্দা জানায়।

বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, এ দুটি ঘটনার সাথে জড়িত সবাই একই ধরনের সাম্প্রদায়িক, ধর্মান্ধ ভাবধারায় বিশ্বাসী।

অন্যদিকে অন্তর্বর্তী সরকারের পাঠ্যপুস্তক সংশোধন কমিটি বাতিলের নিন্দা জানিয়ে ১২২ নাগরিক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, যেভাবে একটি ধর্মীয় গোষ্ঠীর উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে সামজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত গণ-উষ্মাকে আমলে নিয়ে অন্তর্বর্তী সরকার পাঠ্যপুস্তক সংশোধনে গঠিত সমন্বয় কমিটি বাতিল ঘোষণা করেছে, তার মধ্য দিয়ে সরকার মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিশেষ গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করেছে।

সরকারের এই নতজানু নীতি গণআন্দোলনের আকাঙ্ক্ষার পরিপন্থি। শুধু তাই নয়, আমরা গণমাধ্যমে দেখেছি কমিটি প্রণয়নে সরকারি প্রজ্ঞাপন থাকার পরও বর্তমান শিক্ষা উপদেষ্টা এ কমিটি বাতিলের ব্যখ্যা দিতে গিয়ে ‘ভুল বোঝাবুঝি’ কথাটিকে উল্লেখ করছে। এ ধরনের আচরণের মধ্য দিয়ে বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের মূল সমস্যাকে এড়িয়ে যাওয়ার প্রবণতাই পরিলক্ষিত হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন গণবুদ্ধিজীবী আনু মুহাম্মদ, অধ্যাপক সলিমুল্লাহ খান, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোবাইদা নাসরীন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১০

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১১

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১২

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৩

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৪

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৫

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৬

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৭

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৮

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৯

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

২০
X