শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০৮:২৬ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিশেষ নজর রয়েছে’

রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক বিফ্রিংয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। ছবি : সংগৃহীত
রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক বিফ্রিংয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। ছবি : সংগৃহীত

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিশেষ নজর রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

মঙ্গলবার (০৮ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।

অপূর্ব জাহাঙ্গীর বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিদপ্তর মিলে দুটি টাস্কফোর্স গঠন করেছে। তারা সবাই সার্বক্ষণিক মনিটরিং করছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এটা কন্ট্রোলে চলে আসবে।

তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অনেকে আপসেট। সেদিকে সরকারের বিশেষ নজর রয়েছে। সাড়ে চার কোটি ডিম আমদানির জন্য সাত প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া, বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিদপ্তর মিলে দুটি টাস্কফোর্স গঠন করেছে। তারা বাজার মনিটরিং করছে। অনিয়ম হলে জরিমানা নেওয়া হচ্ছে। প্রতিটি জেলায় ১০ সদস্যবিশিষ্ট টাস্কফোর্স গঠন করা হবে। সেখানে দু’জন শিক্ষার্থীর উপস্থিতি থাকবে। খুব তাড়াতাড়ি এটা কন্ট্রোলে চলে আসবে।

তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায় থেকে যে নিরাপত্তার বিষয়ে চাহিদা দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে সরকার বিশেষভাবে কাজ করছে। আইপি ক্যামেরার মাধ্যমে মণ্ডপগুলো ইউএনও অফিস ও থানার মাধ্যমে মনিটরিং করা হবে৷ সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য জরুরি সেবা ৯৯৯-এর বিশেষ একটি টিম কাজ করবে। পুলিশ ও র‌্যাবের টহল থাকবে। গোয়েন্দা সংস্থার একটি বিশেষ টিম কাজ করবে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা চীবর দান অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে করতে পারে, সেই ব্যবস্থাও সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। তাদের সঙ্গে কথা হবে, তাদের মতামত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বিষয়ে অপূর্ব জাহাঙ্গীর বলেন, পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল থেকে তথ্য নেওয়া হয়েছে। দু’দিনের মধ্যে কার্যকর করা হবে। জুলাই স্মৃতি ফাউন্ডেশন একটি হটলাইন নম্বর চালু করেছে। যেটার কার্যকারিতা দুই দিনের মধ্যেই শুরু হবে। সেটির নম্বর হচ্ছে ১৬০০০। এছাড়া, জুলাই স্মৃতি ফাউন্ডেশন একটা ওয়েবসাইট খুলেছে। সেটি হচ্ছে jssfbd.com।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X