কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নতুন গাড়ি পেল ডিএমপির ১০ থানা

হাসান মো. শওকত আলী থানা সংশ্লিষ্ট চালকদের কাছে গাড়ি হস্তান্তর করেন। ছবি : কালবেলা
হাসান মো. শওকত আলী থানা সংশ্লিষ্ট চালকদের কাছে গাড়ি হস্তান্তর করেন। ছবি : কালবেলা

থানার সক্ষমতা বাড়াতে ও পুলিশের পেট্রোলিং কার্যক্রম জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১০টি থানায় নতুন ১০টি গাড়ি দেওয়া হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিক, ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী থানা সংশ্লিষ্ট চালকদের কাছে গাড়িগুলো হস্তান্তর করেন। যদিও হস্তান্তরের সময় মাঠে ৯টি গাড়ি ছিল।

গাড়ি হস্তান্তরের আগে হাসান মো. শওকত আলী বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশের গতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য পুলিশের যানবাহনও গুরুত্বপূর্ণ অংশ। বিষয়টিকে সামনে রেখে ডিএমপি কমিশনার বহরের ৫০টি নতুন গাড়ি নিজ তহবিল থেকে সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। তারই অংশ হিসেবে প্রাথমিকভাবে আমরা আজ ১০টি গাড়ি আমাদের বহরে যুক্ত করছি। পর্যায়ক্রমে আরও ৪০টি গাড়ি যুক্ত হবে। ৫০টি থানায় মোট ৫০টি গাড়ি দেওয়া হবে। সেসব থানার কার্যক্রমে এ গাড়িগুলো ব্যবহৃত হবে।

তিনি বলেন, আজ যেসব গাড়ি দেওয়া হচ্ছে সেসব গাড়ি উত্তরা পূর্ব, যাত্রাবাড়ী, গুলশান, তেজগাঁও, কদমতলী, কামরাঙ্গীরচর, সবুজবাগ, খিলগাঁও, মতিঝিল এবং নিউমার্কেট থানায় বিতরণ করা হলো। আমরা বিশ্বাস করি, গাড়িগুলো পাওয়ার পর পুলিশের কাজে আরও গতি আসবে।

এক প্রশ্নের জবাবে শওকত আলী বলেন, আমাদের ২২টি থানা ও ১৮৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯৭টি গাড়ি পুড়ে গেছে যেগুলো আর কখনো ব্যবহার করা সম্ভব হবে না। আমরা প্রাথমিকভাবে হিসাব করেছি প্রায় ৯ কোটির মতো আমাদের লজিস্টিক সাপোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব লজিস্টিক রিফিল করার মতো সেসব লজিস্টিক আমরা ইতোমধ্যে রিফিল করে ফেলেছি। পর্যায়ক্রমে যেসব থানার ইনফ্রাস্ট্রাকচার ঠিক রয়েছে, সেসব থানায় আমরা এ সব প্রেরণ করছি। এখন সব থানাই সচল আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X