বাসস
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের গুলিতে মায়ের কাছেই চলে গেল শিশু আব্দুল্লাহ

ছাত্র আন্দোলনে শহীদ আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
ছাত্র আন্দোলনে শহীদ আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

মাত্র ৯ বছর বয়সে মা হারিয়ে মাতৃহীন আব্দুল্লাহ বাবা আর বোনদের স্নেহে ভালোই ছিল। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে একটু বেশিই আদর করত। কিন্ত গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে সকল বাঁধন ছিন্ন করে চলে গেল শিশু আব্দুল্লাহ আল মুস্তাকিন (১৩)। পৃথিবীর মায়া ত্যাগ করে যেন হারিয়ে যাওয়া শিশু প্রাণ তার মায়ের কাছেই চলে গেল।

আব্দুল্লাহ আল মুস্তাকিন কুষ্টিয়ার চর থানাপাড়া এলাকার চা দোকানি লোকমান হোসেন (৫৫) ও মৃত হ্যাপি খাতুনের একমাত্র পুত্র। চার ভাইবোনের মধ্যে সে সবার ছোট। চার বছর আগে মা মারা যাওয়ার পর থেকে বোনরাই তার দেখাশোনা করত।

আব্দুল্লাহর বাবা লোকমান হোসেন (৫৫) বাসসকে বলেন, আমি ৪ আগস্ট অসুস্থ হয়ে বড় বাজার এলাকার তোফাজ্জল ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলাম। আমার ছেলে আব্দুল্লাহ ৫ আগস্ট দুপুরের দিকে আমাকে বলে আব্বু বাড়িতে যাচ্ছি। বাড়ির কাছাকাছি গেলে সে জানতে পারে তার দুই চাচা আন্দোলনে গেছে। এই কথা শুনে চাচাকে খুঁজতে আব্দুল্লাহ শহরের থানার মোড়ে গেলে পুলিশের এসআই সাহেব আলী খুব কাছ থেকে আমার ছেলেকে গুলি করে। আমার ছেলে শহীদ হয়। এ সময় পুলিশের সাথে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ছিল। সন্তান হারানোর বেদনায় বিমূঢ় পিতা লোকমান হোসেন বলেন, আমি আমার একমাত্র পুত্রকে হারিয়েছি, তবুও আমি এখন গর্ববোধ করি আমার ছেলের জীবন বৃথা যায়নি। ওর জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।

লোকমান হোসেন বলেন, আমার ছেলেকে যে পুলিশ ও যারা প্রকাশ্যে মারলো তাদের অনেকের নামে এখনও মামলা হয়নি। এখন আমার চাওয়া আমার ছেলে হত্যার সাথে প্রকৃতঅর্থেই যারা জড়িত মামলায় তাদের নাম যুক্ত করা হোক, তাদের শাস্তি হোক।

নিহতের বড় বোন মীরা (১৯) বলেন, আব্দুল্লাহ আমাদের তিন বোনের একমাত্র ভাই। সবার ছোট ছিল এবং আমাদের খুব আদরের ছিলো। ওকে হারিয়ে আমরা এখন শূন্যতার সাগরে ভাসছি। যেদিকে তাকাই ওর স্মৃতি মনে পড়ে। আমার ভাই দেশের জন্য জীবন দিয়েছে, এটাই আমাদের একমাত্র সান্ত্বনা। এখন আমাদের একমাত্র চাওয়া আমরা যেন আমাদের ভাইয়ের হত্যার বিচার পাই।

আব্দুল্লাহর চাচা শফি মণ্ডল বলেন, আমরা প্রথম থেকেই বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। গত ৫ আগস্টও আমরা ১ দফা দাবিতে আন্দোলনে গিয়েছিলাম। আমাদের খুঁজতে সেদিন আমার ভাতিজা গিয়েছিল থানার মোড়ে। সেখানেই এক এসআই ও আওয়ামী লীগের নেতাদের গোলাগুলির মধ্যে পড়ে আমার ভাতিজা, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আমরা এই হত্যার বিচার চাই। যে সকল আসামি মামলার বাইরে রয়েছে তাদের এই হত্যা মামলায় যুক্ত করার দাবি জানাই।

এ বিষয়ে কুষ্টিয়া জজ কোর্টের অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের হত্যার বিচার হওয়া খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ। কারণ যাদের জীবনের বিনিময়ে এই নতুন বাংলাদেশ, তাদের হত্যার সাথে জড়িতদের বিচার হতে হবে। এসময় তিনি আরও বলেন, যারা হত্যার সাথে জড়িত কিন্তু এজাহারে বাদ পড়েছে তদন্ত কর্মকর্তা তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করার আগে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারে।

এ ব্যাপারে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে নিহত-আহতের ব্যাপারে যে মামলাগুলো হয়েছে, সেসব মামলায় কিছু আসামি গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা বেশিরভাগই আত্মগোপনে থাকায় সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আমাদের কার্যক্রম চলছে।

উল্লেখ্য, আব্দুল্লাহ হত্যার ঘটনায় অভিযুক্ত এসআই সাহেব আলীকে ওই দিনের পর আর এলাকায় দেখা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১০

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১১

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১২

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৩

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৪

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৫

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৭

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৮

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

২০
X