কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

আবারও বাড়তে পারে বৃষ্টি, হতে পারে যেসব জেলায়

রাজধানীতে বৃষ্টি। ফাইল ছবি
রাজধানীতে বৃষ্টি। ফাইল ছবি

চলতি বছর বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু তবে আবারও বাড়তে পারে বৃষ্টিপারে প্রবণতা। একই সঙ্গে রয়েছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস।

সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) ওয়েবসাইটে এ সব তথ্য জানানো হয়।

বিডব্লিউওটি জানায়, রোববার (১৩ অক্টোবর) রংপুর ও রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের অধিকাংশ এলাকা হতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এ বছরের মত বিদায় নিয়েছে। দেশের বাকি এলাকা হতে মৌসুমি বায়ু আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিদায় নিতে পারে।

মৌসুমি বায়ু বিদায় নিলেও আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে পুনরায় দেশের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা শুরু হতে পারে এবং যা চলমান থাকতে পারে রোববার (২০ অক্টোবর) পর্যন্ত। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহসহ সিলেট বিভাগেও মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে এই সংস্থাটি।

মৌসুমি বায়ু বিদায় নিলেও মূলত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সংস্থাটির ধারণা, লঘুচাপটি দক্ষিণ ভারতে আঘাত করতে গেলে এর একটি অক্ষরেখা বাংলাদেশ বরাবর বিস্তৃত হতে পারে।

সংস্থাটির আরও জানায়, রোববার (১৩ অক্টোবর) রাতে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্ট হয়। যা ক্রমান্বয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে। এই ঘূর্ণাবর্তটি আগামী ২-৩ দিনের মধ্যে লঘুচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীতে আরও কিছুটা শক্তি বৃদ্ধি করে ১৬-১৭ অক্টোবর লঘুচাপে পরিণত হতে পারে এবং দক্ষিণ ভারতীয় উপকূল অতিক্রম করতে পারে। তবে এটি থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১০

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১১

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১২

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৫

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৬

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৮

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৯

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

২০
X