কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

দেশে বেড়েছে মানুষের গড় আয়ু

দেশে বেড়েছে মানুষের গড় আয়ু। ছবি : সংগৃহীত
দেশে বেড়েছে মানুষের গড় আয়ু। ছবি : সংগৃহীত

দেশে মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে। ২০২২ সালের হিসাবে প্রত্যাশিত গড় আয়ু ৭২ দশমিক ৪ বছর। ২০২১ সালে দেশে মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৩ বছর।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২২-এর প্রতিবেদন প্রকাশ করা হয়। এ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (চলতি দায়িত্ব) মহাপরিচালক পরিমল চন্দ্র বসু।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে দেশের পুরুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭০ দশমিক ৮ বছর। ২০২১ সালে ছিল ৭০ দশমিক ৬ বছর। অন্যদিকে নারীর গড় আয়ুও কিছুটা বেড়েছে। ২০২২ সালে নারীর গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ২ বছর। ২০২১ সালে নারীর গড় আয়ু ছিল ৭৪ দশমিক ১ বছর।

জরিপ অনুযায়ী, ২০২২ সালে দেশে প্রতি হাজারে মৃত্যুর হারও কিছুটা বেড়েছে। দেশে ২০২১ সালে প্রতি হাজারে মৃত্যুহার ছিল ৫ দশমিক ৭। ২০২২ সালে তা বেড়ে ৫ দশমিক ৮ এ দাঁড়িয়েছে।

এ ছাড়া দেশে গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ শিশুর মৃত্যু হয়েছে ২০২২ সালে। এ সময়ে প্রতি হাজারে ১ থেকে ৪ বছর বয়সের শিশু মৃত্যুহার ১ দশমিক ৮ শতাংশ। ২০২২ সালে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুহারও বেড়েছে।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে প্রতি হাজার জীবিত জন্ম নেওয়া শিশুর বিপরীতে ৩১ শিশু মারা গেছে। এর আগের তিন বছরে মারা গেছিল ২৮ শিশু। ২০১৮ সালে ছিল ২৯ জন। প্রতি হাজার জীবিত জন্ম নেওয়া শিশুর বিপরীতে মৃত্যুর দিক থেকে এগিয়ে আছে পুরুষ শিশু। ২০২২ সালে প্রতি হাজারে ৩৩ জন পুরুষ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নারী শিশুর মৃত্যু হয়েছে ২৯ জন।

প্রতিবেদন অনুযায়ী, ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার শহরের তুলনা গ্রামে বেশি। ২০২২ সালে শহরে যেখানে প্রতি হাজারে ২৯ শিশুর মৃত্যু হয়েছে, সেখানে গ্রামে মৃত্যু হয়েছে ৩২ শিশুর।

তবে কমেছে মাতৃমৃত্যুর হার। ২০২২ সালে জীবিত জন্ম নেওয়া শিশুর বিপরীতে প্রতি লাখে মাতৃমৃত্যু হয়েছে ১৫৬ জনের, যা ২০২১ সালে ছিল ১৬৮ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়োডাটায় এখনও ‘অবিবাহিত’ সেই মরিয়ম

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

১০

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১১

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১২

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১৩

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১৪

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

১৫

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১৭

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১৮

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৯

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

২০
X