কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

মুদি দোকান। ছবি : সংগৃহীত
মুদি দোকান। ছবি : সংগৃহীত

চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ২৯ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাস অক্টোবরে এই হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। তবে এক বছর আগের নভেম্বরের তুলনায় মূল্যস্ফীতি কমেছে; তখন এটি ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ।

রোববার (৭ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএসের তথ্যমতে, নভেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ৯ দশমিক শূন্য ৮ শতাংশ। অক্টোবর মাসে এই হার ছিল যথাক্রমে ৭ দশমিক ০৮ শতাংশ ও ৯ দশমিক ১৩ শতাংশ।

গ্রাম ও শহরে মূল্যস্ফীতি

গ্রামীণ এলাকায় চলতি বছরের নভেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ, যা অক্টোবর মাসে ছিল ৮ দশমিক ১৬ শতাংশ। খাদ্যপণ্যে গ্রামীণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ২৭ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যে ৯ দশমিক ২৪ শতাংশ।

শহর এলাকায় একই সময়ে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশ, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৩৩ শতাংশ। শহরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৭ দশমিক ৬১ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ৮ দশমিক ৯১ শতাংশে পৌঁছেছে।

গড় মূল্যস্ফীতি

গত এক বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর মাসে মুভিং অ্যাভারেজ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৬ শতাংশ। এর আগের একই সময়ে (ডিসেম্বর ২০২৩-নভেম্বর ২০২৪) এই হার ছিল বেশি, ১০ দশমিক ২২ শতাংশ।

বিবিএস জানিয়েছে, দেশের ৬৪টি জেলার ১৫৪টি হাট-বাজার থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে নভেম্বর ২০২৫ মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রস্তুত করা হয়েছে।

নভেম্বর মাসে মজুরি বৃদ্ধির চিত্র

নভেম্বরে ২০২৫ মাসে দেশের জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার (পয়েন্ট-টু-পয়েন্ট) হয়েছে ৮ দশমিক শূন্য ৪ শতাংশ। অক্টোবরে এই হার ছিল ৮ দশমিক শূন্য ১ শতাংশ, আর নভেম্বর ২০২৪ এ ছিল ৮ দশমিক ১০ শতাংশ।

খাতভিত্তিক হিসাবে কৃষি খাতে মজুরি বৃদ্ধি হয়েছে ৮ দশমিক ১৪ শতাংশ, শিল্প খাতে ৭ দশমিক ৮৬ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ২২ শতাংশ। অক্টোবর মাসে এই তিন খাতে মজুরি বৃদ্ধির হার ছিল যথাক্রমে ৮ দশমিক ১৭, ৭ দশমিক ৭৭ ও ৮ দশমিকর ১৯ শতাংশ।

বিবিএসের ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং দেশের সব ৬৪ জেলা থেকে সংগৃহীত মজুরি সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে ২০২১-২২ ভিত্তি সূচক (১০০) অনুযায়ী এই মজুরি হার সূচক নির্ধারণ করেছে। নভেম্বরে জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হার পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ৮ দশমিক শূন্য ৪ শতাংশ নিরূপিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X