বাসস
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৫:২৫ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পরিবেশ উপদেষ্টার বিশেষ নির্দেশে বিএফআইডিসির ১৫৫ একর জমি উদ্ধার

সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) জবরদখল করে রাখা ১৫৫.০৯ একর জমি উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে চট্টগ্রাম জোনের রামু রাবার বাগানের ১৬ একর, রাউজান রাবার বাগানের ৬১ একর, হলদিয়া রাবার বাগানের ১.৫০ একর, দাঁতমারা রাবার বাগানের ০.১০ একর এবং রাউজান-রাঙ্গুনিয়া রাবার বাগানের ১১ একর জমি উদ্ধার হয়েছে। এ ছাড়াও সিলেট জোনের রূপাইছড়া রাবার বাগানের ২৩.৭৪ একর জমিও উদ্ধার করা হয়েছে।

এরআগে ডাবুয়া রাবার বাগানের ১০ একর, কাঞ্চননগর রাবার বাগানের ১৩ একর ও রাঙ্গামাটিয়া রাবার বাগানের ১৮.৭৫ একর জমি জবরদখলমুক্ত করা হয়।

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এসব জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এ জমিতে রাবার বাগান সৃজনের কাজ চলছে। অবৈধভাবে দখল করে রাখা এ ধরনের জমি উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১০

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১১

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৪

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৭

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

২০
X