সিলেট ব্যুরো
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই গণভোট : উপদেষ্টা রিজওয়ানা

সিলেট সদরের বুরহাননগর গ্রামের বাসিন্দাদের অংশগ্রহণে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য আয়োজিত উঠান বৈঠকে অতিথিরা। ছবি : কালবেলা
সিলেট সদরের বুরহাননগর গ্রামের বাসিন্দাদের অংশগ্রহণে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য আয়োজিত উঠান বৈঠকে অতিথিরা। ছবি : কালবেলা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই গণভোট। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির ভাগ্য পরিবর্তনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দেশের টেকসই পরিবর্তন চাইলে গণভোটে অংশগ্রহণ করা সব সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব৷

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে সিলেট জেলা তথ্য অফিস আয়োজিত সিলেট সদরের বুরহাননগর গ্রামের বাসিন্দাদের অংশগ্রহণে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, স্বাধীনতার পর থেকে বিগত ৫৫ বছর রাষ্ট্র ক্ষমতাসীনদের কথায় পরিচালিত হয়েছে। এ দীর্ঘ সময়ে রাষ্ট্র পরিচালনায় সাধারণ নাগরিক ও ভোটারদের চিন্তা ও মতের প্রতিফলন ঘটেনি। এবার সুযোগ হয়েছে রাষ্ট্রের মালিকানা জনগণ বুঝে নেওয়ার। নিজেদের সাংবিধানিক মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে গণভোটে অংশ নেওয়ার বিকল্প নেই। তিনি বলেন, শুধু রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নির্মাণ মানে উন্নয়ন নয়। মানুষকে শান্তিতে থাকতে দেওয়া, মত প্রকাশের অধিকার দেওয়াই আসল উন্নয়ন।

তিনি আরও বলেন, গণভোটে ১১টি প্রশ্ন রয়েছে। প্রত্যেক প্রশ্নে জনগণের চাওয়া ও মনের কথার প্রতিফলন ঘটেছে। দেশের নিরপেক্ষ ও গুণী লোকদের মাধ্যমে গঠিত সংস্কার কমিশনের তৈরি করা প্রস্তাবগুলো সবার অধিকার নিশ্চিতের জন্য। এজন্য গণভোটে অংশ নেওয়া এবং সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেওয়া সবার নৈতিক দায়িত্ব। এ দেশে আর কখনো কোনো দানব তৈরি করতে না চাইলে আগামীর বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, আমরা আর অতীতে ফিরে যেতে চাই না। আমরা সবাই মিলে দেশ পরিচালনা করতে চাই। দীর্ঘদিন রাষ্ট্রকে কুক্ষিগত করে রাখার সুযোগ আর দেওয়া যাবে না। জনগণের ক্ষমতা বুঝে নেওয়ার এবারই মোক্ষম সময়।

তিনি আরও বলেন, আপনারা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি নিজের পরিবার ও সমাজকে সচেতন করতে হবে। এ সময় তিনি নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য উপস্থিত সবাইকে গণভোটে অংশে নেওয়ার আহ্বান জানান।

উঠান বৈঠকে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আলতাফ উল আলম, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X