কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০৩:০৫ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ 

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন হেলেন লাফেভ। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন হেলেন লাফেভ। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেভ।

বুধবার (২৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

কোন বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত যমুনায় এসেছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এটা তো রুটিন একটা মিটিংয়ের বিষয়। গত তিন মাসে কমপক্ষে ৪০টা দেশের অ্যাম্বাসেডরের সঙ্গে কথা হয়েছে। ওনারা এখানে এসেছেন। প্রতিটা মিটিং যখনই হয় আমরা আপনাদের জানিয়েছি।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য নিয়ে শফিকুল আলম বলেন, অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য নিয়ে, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। কোনো বিভ্রান্ত হবেন না।

উপদেষ্টার প্রেস উইং জানায়, হেলেন লাফেভ প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। তিনি সফরসংক্রান্ত বিষয়েও আলোচনা করেছেন।

এ সময় অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত যেসব সংস্কার উদ্যোগ নিয়েছে সে বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা।

হেলেন লাফেভকে প্রধান উপদেষ্টা জানান, ৬টি বড় সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে। তারা স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১০

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১১

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১২

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৩

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৪

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৫

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৬

‘মেসি ঈশ্বরের উপহার’

১৭

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৮

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৯

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

২০
X