কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গাড়তে হবে’

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রতিটি শিশুর বিকাশ ও সামগ্রিক উন্নয়নে সবাই মিলে আজকের শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গাড়তে হবে। তিনি প্রতিটি শিশুর সুষ্ঠু বিকাশ, সুরক্ষার জন্য সমাজ, প্রতিষ্ঠান ও অভিভাবকসহ সকলের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এবারের বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪ এর প্রতিপাদ্য ‘প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার’।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম এবং অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান মাজেদা শওকত আলী প্রমুখ ।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, শিশুদের জন্য একটি অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি করতে হবে। যেখানে তাদের মতামতকে সম্মান জানানো হবে এবং নীতিনির্ধারণে তা যথাযথভাবে বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, প্রতিটি শিশুর বিকাশ ও মৌলিক অধিকার নিশ্চিতে আইন ও নীতির জায়গায় আমরা কীভাবে সহযোগিতা করতে পারি, সেসব পরিকল্পনা নেওয়া যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।

পরে তিনি সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন ও খেলাধুলা প্রতিযোগিতায় ২৪ জন শিশুকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন ।

এর আগে উপদেষ্টা বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স রুমে এ প্রতিষ্ঠানের গৃহীত শিশু হাসপাতালে অসহায়, দুস্থ প্রতিবন্ধী শিশুদের পুষ্টি, চিকিৎসা ও পরিচর্যার ওপর বৃহত্তর কর্মযজ্ঞের একটি উপস্থাপন দেখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১০

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১১

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১২

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৩

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৪

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

১৫

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান জানালেন মন্ত্রী

১৬

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

১৭

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

১৮

নবম পে-স্কেল / বেতন বৃদ্ধি ও বিশেষ সুবিধা বাতিলের রূপরেখা চূড়ান্তে বৈঠক

১৯

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

২০
X