কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০৭:০৮ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অভয়ারণ্যে ট্রেনের ধাক্কায় হাতি নিহত, লোকোমাস্টার বরখাস্ত

বন্য হাতি। ছবি : সংগৃহীত
বন্য হাতি। ছবি : সংগৃহীত

কক্সবাজারের চুনতি অভয়ারণ্য এলাকায় ট্রেনের ধাক্কায় এক হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় কক্সবাজার স্পেশাল ট্রেনের লোকোমাস্টার জামাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোরব) পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের অনুরোধে বুধবার এ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

জানা যায়, হাতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার অনুরোধের পর, অভয়ারণ্য ও জাতীয় উদ্যান এলাকায় বন্যপ্রাণীর সুরক্ষায় ট্রেনের গতি ২০ কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও, বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (চট্টগ্রাম) আহ্বায়ক করে গঠিত কমিটি হঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- বিভাগীয় প্রকৌশলী-১ (চট্টগ্রাম) এবং বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (লোকো (চট্টগ্রাম)। এ দুর্ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে দায়-দায়িত্ব নির্ধারণ পূর্বক সুপারিশমালা আগামী পাঁচকর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বন্যপ্রাণী সুরক্ষায় অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড এবং আশপাশের এলাকায় হাতির সুরক্ষা ও মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনের বিষয়ে সুপারিশমালা প্রদানের জন্য এক বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসককে। ড. মো. মোস্তফা ফিরোজ, অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; ড. মনিরুল এইচ খান, অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; আইইউসিএন এর প্রতিনিধি; কোরিয়ান ইপিজেড এর ২ জন প্রতিনিধি; মোহাম্মদ আব্দুল মোতালেব, কান্ট্রি কো-অর্ডিনেটর, ইউএস ফরেস্ট সার্ভিস, বন ভবন, আগারগাঁও, ঢাকা; আ ন ম মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যান, সেভ দ্য নেচার অব বাংলাদেশ, ঢাকা; রুবাইয়া আহমেদ, অভয়ারণ্য, বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন; মুনতাসির আকাশ, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; বিভাগীয় বন কর্মকর্তা, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ; বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রাম।

এ ছাড়াও, উপদেষ্টার নির্দেশে আজ দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের আকবার শাহ এলাকায় পাহাড়ে অবৈধ স্থাপনার উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১০

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১১

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১২

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৩

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৪

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৫

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৬

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৭

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৮

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৯

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

২০
X