কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৫:১২ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন নাজমুল সাঈদ

ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন নাজমুল সাঈদ। ছবি : কালবেলা
ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন নাজমুল সাঈদ। ছবি : কালবেলা

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশের সিনিয়র রিপোর্টার নাজমুল সাঈদ।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলয়াতনে ক্র্যাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ও ক্র্যাব নাইট’ অনুষ্ঠানে নাজমুল সাঈদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনটি ক্যাটগরিতে তিনজন রিপোর্টারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ।

টেলিভিশন বিভাগে অপরাধ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন ক্যাটাগরিতে পুরস্কার পান নাজমুল সাঈদ। একই ক্যাটাগরিতে ২০২৩ সালেও সেরা হয়েছিলেন তিনি।

‘কক্সবাজারের ক্রাইম জোন’ শীর্ষক অনুসন্ধানমূলক প্রতিবেদনের এই অ্যাওয়ার্ড পান নাজমুল।

নাজমুল সাঈদ জানান, এই কাজটি করতে গিয়ে কক্সবাজারের মাদক ব্যবসায়ীদের দ্বারা হামলা ও মামলার শিকার হয়েছিলেন তিনি। হয়েছিলেন সাইবার হামলার শিকারও।

ছাত্র অবস্থায় মেহেরপুরে সাংবাদিকতার সাথে যুক্ত হন নাজমুল সাঈদ ৷ উচ্চ শিক্ষার পাশাপাশি যুক্ত থাকেন সাংবাদিকতায়। কাজের ধারাবাহিকতায় আমাদের সময়, আমাদের অর্থনীতি, শীর্ষ নিউজ ডটকম, বাংলামেইল টুয়েন্টিফোর ডটকম, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম, দীপ্ত টেলিভিশন, বৈশাখী টেলিভিশন, যমুনা টেলিভিশন ও বর্তমানে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছে।

কাজের স্বীকৃতি হিসেবে নাজমুল সাঈদ প্রথম আলো মাদকবিরোধী পুরস্কার-২০১৮, আহ্ছানীয়া মিশন মাদকবিরোধী পুরস্কার-২০২০, টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২৩, ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩, ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩। বেস্ট আরবান রিপোর্টিং-২০২৪ অর্জন করেন। নাজমুল সাঈদ এ বছর মিনা মিডিয়া অ্যাওয়ার্ডেও সেরা ৫-এ ছিলেন।

উল্লেখ্য, এ বছর ক্র্যাব বেস্ট রিপোর্টিং-এ প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম আলোর মাহমুদুল হাসান নয়ন ও অনলাইন ক্যাটগরিতে জসীম উদ্দীন পুরস্কার পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১০

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১১

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১২

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৩

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৪

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৫

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৬

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৮

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৯

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

২০
X