কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিইউবিটিতে অনুষ্ঠিত হল পিএমসিসি ২০২৫-এর রেজিস্ট্রেশন ক্যাম্পেইন

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে অনুষ্ঠিত হয়েছে পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব ২০২৫ (পিএমসিসি ২০২৫)-এর রেজিস্ট্রেশন ক্যাম্পেইন। যা সারাদেশব্যাপী পাবজি মোবাইল, ইনফিনিক্স মোবাইল এবং ইনগেইম ইস্পোর্টস -এর যৌথ উদ্যোগে পরিচালিত একটি জাতীয় কর্মসূচির অংশ যা ১৫ জুলাই ২০২৫ পর্যন্ত চলমান থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। তিনি বলেন, গেমিং এখন শুধু বিনোদনের মাধ্যম নয়—এটি একটি দ্রুত বর্ধনশীল, প্রযুক্তিনির্ভর শিল্পের প্রবেশদ্বার, যা ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইনোভেশন এবং গ্লোবাল প্রতিযোগিতাকে একত্র করে। বিইউবিটি সবসময়ই শিক্ষার্থীদের এই নতুন যুগের চ্যালেঞ্জ গ্রহণে আত্মবিশ্বাস এবং সৃজনশীলতার সঙ্গে প্রস্তুত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপাচার্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় অ্যাসোসিয়েশনের পক্ষ হতে উপস্থিত ছিলেন কাজী ফজলে রাব্বী, কোষাধ্যক্ষ এবং মো. নাফিউল ইসলাম।

এই অ্যাসোসিয়েশনটি ই-স্পোর্টস, ডিজিটাল স্কিলস, ফ্রিল্যান্সিং এবং মাদকবিরোধী সচেতনতার মতো বিভিন্ন বিষয়ে যুব সমাজকে সক্রিয় করতে কাজ করে যাচ্ছে।

এ আয়োজনে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন বুথে অংশ নেয়, গেমিং সেটআপ পরিদর্শন করে এবং ই-স্পোর্টসের সম্ভাবনা বিভিন্ন গুরত্বপূর্ণ তথ্য জানতে পারে। পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয় বিইউবিটির গেমারদের কমিউনিটির সক্রিয় নেতৃত্বে, যাঁরা ক্যাম্পেইনটি আয়োজন এবং প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১০

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১১

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১২

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৩

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৪

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৭

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৮

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৯

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

২০
X