কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘১৬ বছরে সংঘটিত সব অপরাধকে সমাজের সামনে তুলে ধরুন’

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র‍্যাব) আয়োজিত সভায় ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা বক্তব্য দেন। ছবি : কালবেলা
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র‍্যাব) আয়োজিত সভায় ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা বক্তব্য দেন। ছবি : কালবেলা

স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, গত ১৬ বছর আমরা সবাই একটা পরিস্থিতির মধ্যে ছিলাম ৷ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটেছে। এই ১৬ বছরে সংঘটিত সব অপরাধকে আপনারা নির্ভয়ে সমাজের সামনে তুলে ধরুন। যাতে জনগণ এসব অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে।

শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিএমএ ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র‍্যাব) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি হত্যার বিচার প্রসঙ্গে হাসান আরিফ বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার বিগত সরকারের আমলে পদে পদে বাধার সম্মুখীন হয়েছে। আশা করছি, এই বাধা এখন আর সামনে এসে দাঁড়াবে না ৷ আমার দৃঢ় বিশ্বাস, আপনারা সোচ্চার হলে সাগর-রুনি হত্যার বিচারও এবার হবে ৷

উপদেষ্টা আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীরা দেশে এসে প্রথমেই জানতে চান আমাদের ক্রাইম রেট কেমন? এক সময় হংকং বা দক্ষিণ কোরিয়ার ক্রাইম রেট অনেক বেশি ছিল ৷ কিন্তু বর্তমানে সেখানে ক্রাইম রেট একেবারে শূন্যের কাছাকাছি। এসব অঞ্চলে বৈদেশিক বিনিয়োগের হারও এখন বেশি ৷ বাংলাদেশের ক্রাইম রেটও জিরোতে নিয়ে আসতে হবে ৷ একটি বিনিয়োগবান্ধব রাষ্ট্র বিনির্মাণে সরকারকে সহায়তা করবে ক্র‍্যাব সদস্যদের কাছে এটাই প্রত্যাশা করি।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র‍্যাব) সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাইনুল হাসান, এনডিসি, র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনিম ফেরদৌস, আম্বার গ্রুপের সত্তাধিকারী শওকত আজিজ রাসেলসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X