কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০২:০২ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের সমাধিতে ড্যাবের শ্রদ্ধা

জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করছেন চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ছবি: কালবেলা
জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করছেন চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ছবি: কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সোমবার (৭ আগস্ট) সকালে সংগঠনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাবের কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসান, সহসভাপতি ডা. এ কে এম মহিউদ্দিন ভুঁইয়া মাসুম, ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. শহিদ হাসান, ডা. আবু হেনা মোস্তফা কামাল হেলাল, উপদেষ্টা অধ্যাপক ডা. শহিদুর রহমান, যুগ্ম মহাসচিব ডা. আবুল কেনান, ডা. আদনান হাসান মাসুদ, ডা শেখ ফরহাদ, ডা. জিয়াউর রহমান, কেন্দ্রীয় সদস্য ডা. এম এ কামাল, ডা. রোস্তম আলী মধু, ডা. মো. জালাল উদ্দিন রুমী, ডা. ফরহাদ হোসেন চৌধুরী, ডা. আনোয়ার হোসেন মুকুল, ডা. ফরহাদ হাসান চৌধুরী, ডা. গাজী শাহিনুল ইসলাম, ডা. পাভেল, ডা. মুরাদ, ডা. শাহনেওয়াজ, ডা. মোমিন, ডা. সালাহউদ্দিন আল আজাদ, ডা. মশিউর রহমান কাজল, ডা. বাসেদুর রহমান সোহেল, ডা. জাহেদুল কবির জাহিদ, ডা. মো. মুজিবুর রহমান রহমান মুজিব, ডা. ইব্রাহিম রহমান বাবু, ডা. হুমায়ূন কবির প্রিন্স, ডা. শাওন বিন রহমান, ডা. ইদ্রিস আলী, ডা. এনামুল হক এনাম, ডা. অংকুর, ডা. মিরাজ, ডা. রেদওয়ান, ডা. পাভেল, ডা. শিবলী, ডা. সৌরভ, ডা. মাহাবুব শেখ, ডা. সুদীপ্ত, ডা. আবরার, এমট্যাবের মহাসচিব মো. বিপ্লবুজজামান, এমট্যাব নেতা দবির উদ্দিন তুষার, মো. মামুন, নার্স নেত্রী হাসানারা প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সমন জারির মাধ্যমে জরুরি ভিত্তিতে আদালতে হাজিরা দিতে যাওয়ায় তিনি আসতে পারেননি।

পরে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসকদের একটি সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। উদ্দেশ্য ছিল চিকিৎসাব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আজ থেকে ৩৪ বছর আগে ড্যাব প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, দেশের চিকিৎসা ব্যবস্থার কী অবস্থা। ঘরে ঘরে ডেঙ্গু। হাসপাতালগুলোতে জায়গা নেই। প্রতিদিনই ডেঙ্গুতে মানুষ মরছে। করোনাভাইরাসের সময়ও চিকিৎসাব্যবস্থা মানুষ দেখেছে।

তিনি বলেন, আজকে দেশে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা গণতন্ত্র সেই গণতন্ত্র নেই। মানুষের বাকস্বাধীনতা নেই। আমরা কথা বলতে পারি না। আমাদের প্রধান অতিথি আজকে আসার কথা ছিল। কিন্তু উনার বিরুদ্ধে সমন জারির হুমকি দিয়ে জরুরি ভিত্তিতে আদালতে হাজির হতে হয়েছে। তা না হলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারির কথা বলা হয়েছে। আমরা এখন আন্তরিকভাবে দুঃখিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১০

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১১

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১২

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৩

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৪

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৫

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৮

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৯

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

২০
X