কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধভাবে মজুত রাখা টিসিবির পণ্য উদ্ধার, গ্রেপ্তার ২

অবৈধভাবে মজুত রাখা টিসিবির পণ্য উদ্ধার, গ্রেপ্তার ২। ছবি : সংগৃহীত
অবৈধভাবে মজুত রাখা টিসিবির পণ্য উদ্ধার, গ্রেপ্তার ২। ছবি : সংগৃহীত

রাজধানীর লালবাগের নবাবগঞ্জ বাজারে একটি গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ডাল, সয়াবিন তেল উদ্ধার এবং ২ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর সদস্যরা।

রোববার (২৭ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, রোববার রাতে ওই গোডাউন থেকে অবৈধভাবে মজুত করে রাখা সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের বিপুল পরিমাণ ভোজ্যতেল ও ডাল উদ্ধার করেছে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড এবং লালবাগ থানা পুলিশ।

এ সময় শাহ আলম ও আরিফ হোসেন নামে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ২ জনকে আটক করা হয়, পরে তাদের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোডাউনটি মোহাম্মদ শুকুর আলী আকন্দের। তার গোডাউনে তল্লাশি চালিয়ে টিসিবির ৬৫০ বোতল সয়াবিন তেল ও ১৩৪০ কেজি ডাল উদ্ধার করা হয়েছে, যার অনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ২৯ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এই অবৈধ কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের লালবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X