কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভারি বৃষ্টিপাত কবে কমবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হওয়া ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত আগামী ৯ আগস্ট থেকে কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৭ আগস্ট) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা আজকেও আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছি, দেশের অধিকাংশ স্থানেই ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, ‘খুলনা, বরিশাল ও চট্টগ্রামের পাশাপাশি সিলেট, ময়মনসিংহ ও ঢাকার কিছু কিছু অঞ্চলে ভারি বৃষ্টিপাত হতে পারে।’

আরও পড়ুন: পাহাড়ি ঢল আর টানা বর্ষণে কক্সবাজারে দুই শতাধিক গ্রাম প্লাবিত

এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে গতকাল রোববারের মতোই ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঢাকাসহ উত্তর-মধ্যাঞ্চলে বৃষ্টি সামান্য বাড়তে পারে। তবে উপকূলীয় জেলাগুলোর মতো প্রবল বর্ষণ হওয়ার আশঙ্কা নেই। বৃষ্টি বেড়ে যাওয়ায় আজ দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা কমতে পারে।

চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও বেশ বৃষ্টি ঝরছে। গত মাসজুড়ে প্রায় বৃষ্টিহীন থাকার পর আগস্টে এসে যেন ওই ঘাটতি পুষিয়ে দেওয়া শুরু করছে প্রকৃতি। তবে এতে ওই দুই বিভাগের বাসিন্দারা বিপদে পড়েছেন।

গতকাল রোববারের ভারি বৃষ্টিপাতে ওই দুই বিভাগীয় শহর তো বটেই, অন্যান্য জেলা ও উপজেলা সদরগুলোও ডুবেছে। উল্টোদিকে ঢাকাসহ দেশের উত্তর ও মধ্যাঞ্চলে সারা দিন আকাশে কালো মেঘ থেকেছে। বৃষ্টিও হয়েছে।

এদিকে মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। দমকা হাওয়া ও সাগর বিক্ষুব্ধ থাকায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে নৌযানগুলোকে উপকূলের কাছ থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, পুরো আগস্ট মাসে গড়ে চট্টগ্রাম শহরে গড়ে ৫৩০ মিলিমিটার বৃষ্টি হয়। গতকাল রাত ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় সেখানে ৩২৪ মিলিমিটার বৃষ্টি ঝরেছে, যা এই বছরের মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত। তবে ওই ২৭ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে পটুয়াখালীর খেপুপাড়ায়, ৩৪৭ মিলিমিটার। ঢাকায় গতকাল সারা দিনে মাত্র ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১০

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১১

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৬

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৭

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৮

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৯

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

২০
X