কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৯:৩৪ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

হ্যাক হওয়া ইউটিউব চ্যানেল ফিরে পেলেন মিজানুর রহমান আজহারি

জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। ছবি : সংগৃহীত
জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। ছবি : সংগৃহীত

হ্যাক হওয়া ইউটিউব চ্যানেল ফিরে পেয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। চলতি বছরের ৮ অক্টোবরে তার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়েছিল।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে মিজানুর রহমান আজহারি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, গত আট অক্টোবরে হ্যাক হয়ে যাওয়া আমাদের ইউটিউব চ্যানেলটি উদ্ধার করা হয়েছে। চ্যানেলটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। রিকোভারি প্রক্রিয়ায় যারা সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। দ্বীন প্রচারের কাজে চ্যানেলটির পথচলা মসৃণ হোক।’

গত ৮ অক্টোবর রাত ২টার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারির টিম। যেখানে দেখা গিয়েছিল হ্যাকাররা নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমে ক্রিপ্টোকারেন্সির মুদ্রা নিয়ে লাইভ করে। সেই লাইভের টাইটেল দেওয়া হয় ‘ব্র্যাড গার্লিংহাউস : রিপল বুল রান কনফার্মড! এক্সআরপি প্রাইস প্রিডেকশন’।

২০২০ সালের ১৯ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ইউটিউব চ্যানেল খোলার কথা জানান আজহারি। ওই পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ.. অবশেষে ‘Mizanur Rahman Azhari’ নামে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হলো। আমার ফেসবুক পেজের নামের সঙ্গে হুবহু মিল রেখেই, ইউটিউব চ্যানেলটির নামকরণ করা হয়েছে।

ফেসবুক পোস্টে ইউটিউব চ্যানেলের লিংক শেয়ার করে সেটি সাবস্ক্রাইব করার আহ্বান জানান আজহারী। এরপর চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা হু হু করে বাড়তে থাকে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় আহজারির। এবারই প্রথম তিনি হ্যাকিংয়ের শিকার হননি, এর আগে তার অফিসিয়াল ফেসবুক পেজ একাধিকবার হ্যাকারদের কবলে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১০

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১১

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১২

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৩

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৫

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১৬

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৭

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১৮

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

১৯

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

২০
X