কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে আজহারির নামে ‘মাহফিলের’ প্রচারণা, যা জানা গেল

ড. মিজানুর রহমান আজহারি। ছবি : সংগৃহীত
ড. মিজানুর রহমান আজহারি। ছবি : সংগৃহীত

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় আমার নাম ব্যবহার করে ভুয়া মাহফিলের প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারি।

গত বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

পোস্টে ড. মিজানুর রহমান আজহারি লিখেছেন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় আমার নামসহ কয়েকজন আলেমের নাম ব্যবহার করে একটি ভুয়া মাহফিলের প্রচারণা চালানো হচ্ছে। আয়োজক পক্ষ আমার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিয়েছে মর্মে অভিযোগ এসেছে।

তিনি লিখেছেন, এটি সুস্পষ্ট একটি প্রতারণা ও মিথ‍্যাচার। এই মাহফিলের সঙ্গে কোনোভাবেই আমার কোনো সম্পৃক্ততা নেই। স্থানীয় মুসলিম কমিউনিটি ও প্রশাসনকে এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।

তিনি আরও লিখেছেন, বর্তমানে নিজ দেশেই উন্মুক্ত মাঠে আমার সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছি, এমতাবস্থায় ভারতে কোনো প্রোগ্রামে অংশগ্রহণের পরিকল্পনা আমার নেই।

পরিশেষে আজহারি লিখেছেন, সবার জ্ঞাতার্থে জানাতে চাই— এ ধরনের প্রতারণা এড়াতে আমিসহ যেকোনো দ্বায়ীর মাহফিলের প্রচারণার তথ্য যাচাই করে নেবেন। আল্লাহ তাআলা সবাইকে সত্যে অটল রাখুন এবং বিভ্রান্তি ও অপপ্রচার থেকে হেফাজত করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X