কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুর প্রকোপ কমাতে দক্ষিণ সিটিতে ছাত্র জনতার স্মারকলিপি প্রদান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে স্মারকলিপি প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। ছবি : কালবেলা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে স্মারকলিপি প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। ছবি : কালবেলা

ডেঙ্গুর প্রকোপ কমাতে পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলামের দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে ডেমরা, যাত্রাবাড়ি ও কদমতলী থানার বৈষম্যবিরোধী ছাত্র জনতা।

বুধবার (৩০ অক্টোবর) এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির স্মারকলিপি গ্রহণ করেন এবং ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আনতে তাদের কার্যক্রম তুলে ধরেন।

তিনি ছাত্র জনতার সহযোগিতা কামনা করে বলেন, সবাইকে সাথে নিয়েই এই পরিস্থিতি উন্নয়নে আমরা কাজ করতে চাই।

ডেমরা যাত্রাবাড়ি ও কদমতলী থানার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পক্ষ থেকে প্রতিনিধিরা স্মারকলিপিতে ডেঙ্গুর প্রকোপ কমাতে দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন। নগরের পরিবেশগত উন্নয়নে নগর প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় ডেমরা যাত্রাবাড়ি ও কদমতলী থানার বৈষম্যবিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কিফায়াতুল্লাহ, শামীম ওসমান, নাহিদুল ইসলাম, সাদ্দাম শোয়াইব, আল আমিন, সাখাওয়াত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১০

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১১

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১২

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৩

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৪

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৫

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৬

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৭

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৮

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৯

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

২০
X