কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

রিবেট সুবিধাসহ পৌরকর পরিশোধ-ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়ল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ছবি : কালবেলা গ্রাফিক্স
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ছবি : কালবেলা গ্রাফিক্স

রিবেট সুবিধাসহ পৌরকর (হোল্ডিং ট্যাক্স) পরিশোধ, সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন ও দোকান ভাড়া পরিশোধের মেয়াদ বাড়িয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (০১ অক্টোবর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসসিসির করদাতাদের (বাড়ি, ফ্ল্যাট, ইমারতগুলোর মালিক ও ব্যবসায়ীদের) রিবেট সুবিধাসহ পৌরকর পরিশোধ করার মেয়াদ এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন ও দোকান ভাড়া পরিশোধের মেয়াদ এক মাস অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় ২০২৫-২৬ (হাল) অর্থবছরের চার কিস্তি পৌরকর একত্রে পরিশোধ করে হাল অর্থবছরের ওপর ১০ শতাংশ রিবেট গ্রহণের সুযোগ রয়েছে। পাশাপাশি বকেয়া পৌরকর পরিশোধ করে শুধুমাত্র ২০২৫-২৬ (হাল) অর্থবছরের ওপর ১০ শতাংশ রিবেট সুবিধা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

অন্যদিকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন করা যাবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন মার্কেটগুলোর দোকান ভাড়া সারচার্জ, জরিমানা ব্যতীত পরিশোধও করা যাবে।

এই সময়ের মধ্যে ১০ শতাংশ রিবেট সুবিধা এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন ও ভাড়া পরিশোধের সুযোগ গ্রহণ করার জন্য করদাতা ও ব্যবসায়ীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১২

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৩

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৫

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৬

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৭

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৮

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৯

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X