ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পতিত ফ্যাসিস্ট সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে : নবী উল্লাহ

রাজধানীর যাত্রাবাড়ীতে এক আলোচনাসভায় নবী উল্লাহ নবী। ছবি : কালবেলা
রাজধানীর যাত্রাবাড়ীতে এক আলোচনাসভায় নবী উল্লাহ নবী। ছবি : কালবেলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ঢাকা-৫ আসনে বিএনপির প্রধান সমন্বয়কারী নবী উল্লাহ নবী বলেছেন, আমাদের দেশের শিক্ষাব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে পতিত ফ্যাসিস্ট সরকার।

রেবাবার (২৮ সেপ্টম্বর) বেলা ১১টায় রাজধানীর যাত্রাবাড়ীতে শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নবিষয়ক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকার প্যালেস কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় এলাকার শিক্ষকদের আয়োজনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এ সময় নবী উল্লাহ বলেন, পতিত সরকার তাদের তাঁবেদারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে রাখার জন্য টাকাপয়সার বিনিময়ে পাশের পারসেন্ট, জিপিএ পারসেন্ট নির্ধারন করত। এ ছাড়া অযোগ্য লোকদের নিয়োগের মাধ্যমে শিক্ষাব্যবস্থা একদম খাদের কিনারায় নিয়ে গেছে। এ খাদের কিনারা থেকে বর্তমান শিক্ষাব্যবস্থাকে আধুনিকীকরণের জন্য সব সহযোগিতায় আমি তথা আমার দল বদ্ধপরিকর। আমার জীবদ্দশায় শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা বরদাশত করব না।

ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ নুর আলমের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী ফেরদৌস হোসেন রনি। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আব্দুল হাকিম।

এ সময় শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক, সমাজব্যবস্থা এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি তথা রাজনৈতিক ব্যক্তিত্বসহ সবার সমন্বিত প্রচেষ্টায় যুগোপযোগী পাঠদানের মাধ্যমে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে উপস্থিত সব বক্তা আলোকপাত করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন ডেমরা ও যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অধ্যক্ষ ও প্রধান শিক্ষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X