কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৫৮ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা উত্তর সিটির শ্রমিক পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৫ জন দক্ষ শ্রমিক পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ৪৫ জন দক্ষ শ্রমিক পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টায় মুসলিম মর্ডান অ্যাকাডেমিতে হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। তিনি বলেন, পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ও সময় পরে প্রার্থীদের জানানো হবে এবং ডিএনসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে বন্যার কারণে গত ১৭ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এর ২০ ও ২৭ সেপ্টেম্বরের অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করে।

জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর অধীনস্থ কোম্পানিসমূহে কেন্দ্রীয়ভাবে সরাসরি কর্মকর্তা নিয়োগের নিমিত্ত প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ৯টি ক্যাটাগরির সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), সহকারী ব্যবস্থাপক (আইন), সহকারী ব্যবস্থাপক (অর্থ), সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা), সহকারী কর্মকর্তা (প্রশাসন), সহকারী কর্মকর্তা (লাইব্রেরি), সহকারী কর্মকর্তা (আইন), সহকারী কর্মকর্তা (অর্থ), নার্স ব্রাদার) পদের বিপরীতে আবেদনকৃত চাকরিপ্রার্থীর আগামী ২০ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে পেট্রোবাংলার ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং প্রার্থীদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১০

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১১

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১২

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৩

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৪

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৫

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৬

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৭

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৮

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৯

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

২০
X