কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’-এর আত্মপ্রকাশ 

‘ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’-এর সদস্যরা। ছবি : কালবেলা
‘ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’-এর সদস্যরা। ছবি : কালবেলা

‘ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’-এর আত্মপ্রকাশ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পরিষদের আত্মপ্রকাশ ও সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত এই প্লাটফর্মের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইদুল ইসলামের পরিচালনায়, মুখপাত্র ওমর ফারুকের সভাপতিত্বে এবং লিয়াজোঁ সমন্বয়ক মো. আবিদুর রহমান আবেদের তত্ত্বাবধানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিয়াজ উদ্দিন।

সভায় আহবায়ক কমিটির সদস্যদের মনোনয়ন দেয়া হয়। সদস্যরা হলেন- আবদুল্লাহ আল যোবায়ের, মোহাম্মদ আবদুর রহিম, মুহাম্মদ খালেদ করিম, মফিজুর রহমান মুন্না, মো: রফিকুল ইসলাম কিরন, মারুফ ফাহিম, নোমান শিবলী, মুহাম্মদ লোকমান হোসাইন, আব্দুল্লাহ আল জোবায়ের (কালবেলা), ফররুখ মাহমুদ, সাদেকুল ইসলাম, ইমরানুল হক, রাবেয়া আক্তার, চৌধুরী তাবাসসুম জাহান সাজিন, মো. সাইফ উল্যাহ সাইফ।

আহবায়ক কমিটির পাশাপাশি সভায় একটি উপদেষ্টা কমিটিও মনোনয়ন দেয়া হয়। শিক্ষকদের মধ্য থেকে উপদেষ্টা হিসেবে আছেন- ড. জসিম উদ্দিন (ঢাবি), ড. মোহাম্মদ হাসান উদ্দিন (পবিপ্রবি) এবং নিয়াজ উদ্দিন (চবি)। এছাড়াও আছেন ব্যবসায়ী মেসবাহ উদ্দিন সাঈদ, দৈনিক ফেনীর সময়ের সম্পাদক শাহাদাত হোসেন এবং দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী।

আয়োজকরা জানিয়েছেন, ক্রমান্বয়ে আহবায়ক কমিটি ও উপদেষ্টামন্ডলীর সদস্য সংখ্যা বাড়ানো হবে এবং বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X