কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০১:০২ এএম
অনলাইন সংস্করণ

পররাষ্ট্র সচিব পদে পদোন্নতি পেলেন সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার

সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার। ছবি : সংগৃহীত
সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র সচিব পদে পদোন্নতি পেয়েছেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার। রোববার (১০ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. নাজমুল হক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পররাষ্ট্র বিষয়ক ক্যাডারের কর্মকর্তা মাসুদ মাহমুদ খোন্দকারকে সচিব/ফরেন সার্ভিস একাডেমির রেক্টর/গ্রেড-এ, রাষ্ট্রদূত (গ্রেড-১) পদে পদোন্নতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ১৭ অক্টোবর থেকে তার পদোন্নতির আদেশ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়। উল্লেখ্য, চলতি মাসেই পিআরএলে যাওয়া মাসুদ মাহমুদ খোন্দকার তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ থেকে আগেই নিঃশর্ত অব্যাহতি পান।

বিসিএস ১০তম ব্যাচের এ কর্মকর্তা দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত ছিলেন। ১৯৯১ সালে ফরেন সর্ভিসে যোগদান করেন মাসুদ মাহমুদ খন্দকার । পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি সহকারী সচিব হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করেন। ১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত লন্ডন ও ম্যানিলার বাংলাদেশ মিশনে প্রথম ও দ্বিতীয় সচিব এবং কনস্যুলার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগের ডেপুটি চিফ অব প্রটোকল এবং পররাষ্ট্র সচিবের দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি উপ-হাইকমিশনার হিসেবে অটোয়া এবং ২০০৭ থেকে ২০০৮ পর্যন্ত ওই মিশনে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০০৯ পর্যন্ত তিনি কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে তিনি দায়িত্ব পান ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক হিসেবে। ২০১১ সালের এপ্রিলে তাকে সার্ক ও বিমসটেক অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে তাকে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১০

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১১

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৩

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৪

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৫

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৬

সবার আগে নকআউটে কারা

১৭

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৮

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৯

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

২০
X