কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জবি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে উপদেষ্টা নাহিদ

জবি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে উপদেষ্টা নাহিদ

আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে সচিবালয়ের সামনে গিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সোমবার (১১ নভেম্বর) বিকেল ৩টার দিকে সেখানে উপস্থিত হন তিনি।

নাহিদ বলেন, আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে, জুলাই বিপ্লবের অগ্রসৈনিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখনো রাস্তপথে থাকতে হচ্ছে। অবশ্যই এটা আমাদের ব্যর্থতা, রাজপথ থেকে কেন ন্যায্য দাবি আদায় করতে হয়। আমি আন্তরিকভাবে আহ্বান জানাব যে জবির কর্তৃপক্ষের দায়িত্ব ছিল শিক্ষার্থীদের সকল দাবি-দাওয়া দ্রুত বাস্তবায়ন করিয়ে নেওয়া।

তিনি বলেন, জবির শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি তাদের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে। এই বিষয়ে আমাদের একনেক মিটিংয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি জবির নতুন ক্যাম্পাসে যে জমি বরাদ্দ দেওয়া হয়েছে তার যেন এক ইঞ্চিও কম না হয়।

এর আগে সকাল সাড়ে ১১টায় জবি ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীরা গণপদযাত্রা সহকারে সচিবালয়ের অদূরে শিক্ষা ভবনের সামনে গিয়ে অবস্থান নেন। এরপর দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের ১ নম্বর গেটে অবস্থান নেন। সেসময় সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়।

সচিবালয়ের সামনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আমরা ভেবেছিলাম শিক্ষা ভবনের সামনে সংশ্লিষ্ট কেউ এসে আমাদের সঙ্গে কথা বলবেন। সেটা না হওয়ায় আমরা সচিবালয়ের সামনে এসেছি। শিক্ষাভবন থেকে সচিবালয়ের দিকে আসার সময় বিদ্যুৎ ভবনের সামনে পুলিশ বাধা দিয়েছে বলেও জানান তারা।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- স্বৈরাচার সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রকল্প পরিচালককে আইনের আওতায় আনা এবং সাত দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ, সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা (অগ্রাধিকার ভিত্তিতে হল) এবং অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সকল অনৈতিক চুক্তি বাতিল করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১০

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১১

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১২

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৩

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৪

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৫

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৬

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৭

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৮

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৯

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

২০
X