কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৭:৩১ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া কর্মসূচি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য আগামী তিন শুক্রবার দেশের সব মসজিদে মোনাজাতের আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১১ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনায় ১৫, ২২ ও ২৯ নভেম্বর দেশের সব মসজিদে বাদ জুমা দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার পতনের আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় ঝরে বহু প্রাণ। গণঅভ্যুত্থানে ৭৩৭ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে সরকার। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্যমতে, অভ্যুত্থানে নিহতের সংখ্যা ৮৭৫। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির দাবি, আন্দোলনে কমপক্ষে ১ হাজার ৫৮১ জনের মৃত্যু হয়েছে।

হতাহতদের তালিকা প্রণয়ন করতে সরকার টাস্কফোর্স কমিটি গঠন করেছে। তাদের সহায়তা করছে বৈষম্যবিরোধীদের স্বাস্থ্যবিষয়ক উপকমিটি। তারা কেউই নির্দিষ্ট করে বলতে পারেনি, ঠিক কবে তালিকা চূড়ান্ত হবে। বিশ্লেষকরা বলছেন, অগ্রাধিকারের ভিত্তিতে এই তালিকা চূড়ান্ত করা উচিত।

সরকারি হিসাবে অভ্যুত্থানে আহতের সংখ্যা প্রায় ২৩ হাজারের মতো। এইচআরএসএস বলছে, এই সংখ্যা ৩০ হাজার। আর বৈষম্যবিরোধীদের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির দাবি, আন্দোলনে আহত হয়েছেন ৩১ হাজারের বেশি মানুষ। সরকারি হিসাবে গুরুতর আহত প্রায় ৮০০ জন। এদের মধ্যে চোখ হারিয়েছেন ৪০০ জন। দুটি চোখই হারিয়েছেন ৩৫ জন। আবার কারও অঙ্গহানি হয়েছে, কারও কাটা গেছে হাত অথবা পা। তাদের সবার নাম তালিকায় অন্তর্ভুক্ত হবে কি না, নিশ্চিত নয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X