ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে বিনামূল্যে ইফতার পাবেন ১২ লাখ মানুষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসকে সামনে রেখে বিশ্বের ১২ লাখ রোজাদার মানুষের জন্য বিনামূল্যে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল। সংস্থাটির বার্ষিক রমজান কর্মসূচি ‘জুদ’ (Jood)-এর আওতায় এ ইফতার বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল জানায়, এবারের রমজানে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ নগরী ও এর বিভিন্ন এলাকায় ৯ লাখ ইফতার বিতরণ করা হবে। পাশাপাশি বিশ্বের ৫১টি দেশে আরও ৩ লাখ ইফতার পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে সংস্থাটির মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হচ্ছে।

সংস্থাটির নির্বাহী পরিচালক আব্দুল্লাহ সুলতান বিন খাদেম বলেন, ‘ইফতার ফর ফাস্টিং পারসন্স’ কর্মসূচিটি এখন কেবল সূর্যাস্তে খাবার বিতরণের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি সামাজিক সংহতি ও মানবিক সহমর্মিতার প্রতীক হয়ে উঠেছে।

তিনি জানান, রমজান মাসে প্রতিদিন হাজারো পরিবার, শ্রমজীবী মানুষ ও স্বল্প আয়ের ব্যক্তিরা এই ইফতার কর্মসূচির ওপর নির্ভর করেন। এতে তাদের দৈনন্দিন জীবনযাত্রার চাপ অনেকটাই লাঘব হয়।

শারজাহ অঞ্চলে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে ইফতার পৌঁছে দিতে কৌশলগতভাবে বিভিন্ন বিতরণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বিদেশে ইফতার বিতরণ কার্যক্রম সংশ্লিষ্ট দেশগুলোর খাদ্যসংকটে থাকা ও কঠিন জীবনযাপনে থাকা জনগোষ্ঠীর সহায়তায় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে পরিচালিত হবে।

মানবিক এ উদ্যোগে সহযোগিতার আহ্বান জানিয়ে আব্দুল্লাহ সুলতান বিন খাদেম বলেন, সংস্থাটির ওয়েবসাইট, এসএমএস ডোনেশন, কল সেন্টার, স্মার্ট ডোনেশন স্ক্রিন, মোবাইল অ্যাপ এবং অ্যাপল পে ও স্যামসাং পের মতো ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে অনুদান দেওয়া যাবে।

তিনি আরও বলেন, অনুদানের পরিমাণ যতই হোক না কেন, প্রতিটি সহায়তা এই কর্মসূচির পরিধি বাড়াতে সহায়ক হবে এবং এর মাধ্যমে দাতারা রমজানজুড়ে শত শত রোজাদারকে ইফতার করানোর সওয়াবে অংশীদার হতে পারবেন।

সূত্র : গালফ নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১০

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১১

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১২

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১৩

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৪

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৫

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৬

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৭

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৮

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৯

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

২০
X