কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘নদীতে নাইট্রোজেন দূষণ রোধ করতে হবে’

বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি আয়োজিত বৈজ্ঞানিক সেমিনার। ছবি : কালবেলা
বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি আয়োজিত বৈজ্ঞানিক সেমিনার। ছবি : কালবেলা

নদীর রূপান্তরের ফলে নাইট্রোজেনের অতিরিক্ত পরিমাণ জলে মিশে যাচ্ছে, যা জলজ উদ্ভিদ ও প্রাণীর জন্য ক্ষতিকর। নদীর প্রাকৃতিক অবস্থা বজায় রাখতে এবং নাইট্রোজেন দূষণ রোধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগকে আরও জোরদার করতে হবে।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের গ্যালারিতে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। সেমিনারে নদীর রূপান্তরের ফলে নাইট্রোজেন সংরক্ষণে যে প্রভাব পড়ছে, সে সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। স্বাগত বক্তা ছিলেন বাংলাদেশ বোটানিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমোজাদ্দেদী আলফেসানী।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতাউল গনি।সেমিনারে সভাপতিত্ব করেন, বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. আজিজুর রহমান।

সেমিনারে বিশেষজ্ঞরা নদীর রূপান্তরের সমস্যা সমাধানে বিভিন্ন পরামর্শ দেন। তাদের মতে, নদীর রূপান্তরের ফলে নাইট্রোজেন সংরক্ষণে যে হুমকি রয়েছে, তা অত্যন্ত গুরুতর। এই সমস্যা সমাধানে সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১০

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১১

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৩

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৪

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৫

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৬

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৭

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৮

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৯

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

২০
X