কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জানুয়ারিতে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সঙ্গে প্রধান উপদেষ্টা। ছবি : কালবেলা
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সঙ্গে প্রধান উপদেষ্টা। ছবি : কালবেলা

আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানুয়ারি মাসে বাংলাদেশে অনুষ্ঠিতব্য যুব উৎসবে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন। সম্প্রতি কপ২৯ সম্মেলনের ফাঁকে আজারবাইজানের রাজধানী বাকুতে অধ্যাপক ইউনূসের সাথে এক আলোচনায় তিনি এই আমন্ত্রণ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ব্যাপারটি নিশ্চিত করা হয়।

অধ্যাপক ইউনূস এসময় বাংলাদেশে আন্তর্জাতিক নারী ফুটবল দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে ফিফার সহায়তা কামনা করেন। বাংলাদেশের ফুটবল জগতে নারী খেলোয়াড়দের উৎসাহিত করতে এবং তাদের বিশ্ব মঞ্চে তুলে ধরতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে মনে করা হচ্ছে।

ইনফান্তিনোর এই সফর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য একটি ঘটনা। দীর্ঘদিন ধরে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করার জন্য চেষ্টা করছে এবং ফিফা প্রেসিডেন্টের এই সফর বাংলাদেশের ফুটবলের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। এই সফরের ফলে দেশের তরুণ ফুটবলারদের উৎসাহ বাড়বে এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির প্রচেষ্টায় নতুন দিশা পাবে।

ড. ইউনূস ১১ নভেম্বর বাকু পৌঁছেছেন এবং জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী ১৪ নভেম্বর তার দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১০

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১২

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৩

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৪

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৫

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৬

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৭

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৮

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৯

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

২০
X