কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ডিএমপির ৫ থানায় নতুন ওসি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া আরও পাঁচ পুলিশ পরিদর্শককে বদলির পর পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

নতুন ওসিরা হলেন, শ্যামপুর থানার তদন্ত মো. নাজমুল হোসাইনকে ডেমরা থানার ওসি, হাতিরঝিল থানার তদন্ত মোহাম্মদ গোলাম আজমকে শেরেবাংলা থানার ওসি, ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের মেজবাহ উদ্দিনকে মতিঝিল থানার ওসি, হাজারীবাগ থানার তদন্ত মো. তৈয়বুর রহমানকে কাফরুল থানার ওসি এবং ডিবির মো. রেজাউল করিমকে কোতয়ালী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া ডেমরা থানার ওসি ইলিয়াস হোসেনকে প্রসিকিউশন বিভাগে, শেরেবাংলা নগর থানার ওসি মোজাম্মেল হককে প্রসিকিউশন বিভাগে, মতিঝিল থানার ওসি মো. মহিবুল ইসলামকে প্রফেশনাল স্টান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাল ইনভেস্টিগেশন বিভাগে, কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফাকে প্রসিকিউশন বিভাগে এবং কোতয়ালী থানার ওসি মু. এনামুল হাসানকে প্রফেশনাল স্টান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

এদিকে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২৮ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ২৫ জন অতিরিক্ত পুলিশ সুপার ও তিন জন সহকারী পুলিশ সুপার রয়েছেন।

এর আগে গত সোমবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে আলাদা প্রজ্ঞাপনে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৬৪ কর্মকর্তাকে বদলি ও সংযুক্ত করা হয়।

একটি প্রজ্ঞাপনে একজন ডিআইজি, ৮ জন অতিরিক্ত ডিআইজি ও ৩৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে একজন ডিআইজি, ৫ জন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে চলতি পদ থেকে প্রত্যাহার করে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১০

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১১

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১২

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৪

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৫

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৬

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৭

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৮

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৯

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

২০
X