কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রমের উদ্বোধন

অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রমের উদ্বোধন করেন এ এফ হাসান আরিফ। ছবি : সংগৃহীত
অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রমের উদ্বোধন করেন এ এফ হাসান আরিফ। ছবি : সংগৃহীত

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ ভূমি মন্ত্রণালয়ের চলমান শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) পরিশোধ কার্যক্রমকে সফল ও ফলপ্রসূ করতে ভূমি মালিকদের দায়িত্বশীল সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভূমি মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসন আয়োজিত অনলাইনে শতভাগ এলডি ট্যাক্স পরিশোধ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদসহ স্থানীয় ভূমি মালিকগণ বক্তব্য রাখেন।

ভূমি উপদেষ্টা বলেন, ভূমিসেবা পুরোপুরি হয়রানি ও জনবান্ধব করতে মিউটেশন, এলডি ট্যাক্স ও খতিয়ান সেবা সম্পূর্ণ অনলাইনে হচ্ছে। দেশে-বিদেশে যে কোনো স্থান থেকে এসব সেবা ঘরে বসে বা কলসেন্টারের মাধ্যমে সেবা গ্রহণ করা যাচ্ছে। তিনি বলেন, এলডি ট্যাক্স শতভাগ অনলাইনে পরিশোধ কার্যক্রম পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, ভূমিসেবা ক্যাম্পে কর পরিশোধ কার্যক্রমে মালিকরা সন্তোষ প্রকাশ করেছেন, এতে করে সাধারণ মানুষ অনলাইনে সেবা গ্রহণে আরও অনুপ্রাণিত হবেন।

ভূমি সিনিয়র সচিব বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর সারা দেশের মানুষের জন্য ভূমিসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে পাইলটিং হিসেবে তেজগাঁও’র তেজতুরী বাজার মৌজাকে মডেল হিসেবে গ্রহণ করা হয়েছে। ঢাকা জেলার ১৯টি সার্কেলের সব মৌজা দ্রুত অনলাইনে শতভাগ ভূমিসেবা চালু করা হবে। তিনি ভূমি মালিকদের এ সেবা কার্যক্রমে অংশ নিয়ে এলডি ট্যাক্স পরিশোধের মাধ্যমে মালিকানা নিশ্চিতকরণের পরামর্শ দেন।

সকল নাগরিকের জন্য নিরবচ্ছিন্ন, জনবান্ধব ও নির্ঝঞ্ঝাট ভূমিসেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয় গ্রহণ করেছে নানামুখী উদ্যোগ। এর অংশ হিসেবে ঢাকা জেলার তেজগাঁও রাজস্ব সার্কেলের তেজতুরী বাজার মৌজার ভূমিসেবাকে পাইলটিং-এর আওতায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ভূমি উন্নয়ন কর সেবা দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। এ মৌজার সকল হোল্ডিং ইতোমধ্যে সিস্টেমে এন্ট্রি হয়েছে। ২,৫০০ এর অধিক ভূমি মালিককে ‘ভূমিসেবা কলসেন্টার’ থেকে কল করে বকেয়া কর পরিশোধের বিষয়ে অনুরোধ করা হয়েছে। এখনো অনলাইন সিস্টেমে নিবন্ধন করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেননি, এরকম প্রায় ২,৫০০ ভূমি মালিককে ভূমি উন্নয়ন কর দেওয়ার বিষয়ে এলাকায় মাইকিং করে, মসজিদে জুমার নামাজের খুৎবার পরে বয়ানের মাধ্যমে উদ্বুদ্ধ করা হচ্ছে।

সিস্টেমে নিবন্ধনের প্রয়োজনে সকল ভূমি মালিকের তথ্য ভূমি কর্মী ও অ্যাম্বাসেডররা স্বেচ্ছাসেবক হিসেবে বাড়ি-বাড়ি গিয়ে সংগ্রহ করছেন। ভ্রাম্যমাণ ভূমিসেবা ও ক্যাম্প স্থাপনের মাধ্যমে তেজতুরী বাজার মৌজার হটস্পটগুলোতে নাগরিকদের স্থানীয়ভাবে সেবা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। নাগরিক সচেতনতা বাড়াতে এলাকার স্কুল-কলেজগুলোতে ছাত্রছাত্রীদের নিয়ে ভূমি কুইজ, স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালা, স্থানীয় নাগরিকের ভূমি বিষয়ক সমস্যা বা অভিযোগ শোনার জন্য ভূমি আড্ডা ও সোশ্যাল মিডিয়া লাইভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রাপ্ত অভিযোগ ও মতামতের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তেজতুরী বাজার মৌজার যে কোনো নাগরিক www.ldtax.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে এ মৌজায় অবস্থিত হোল্ডিংয়ের এলডি ট্যাক্স ঘরে বসেই নির্বিঘ্নে ও শতভাগ অনলাইনে দিতে পারবেন এবং সঙ্গে সঙ্গে দাখিলা পেয়ে যাবেন। ঘরে বসে নাগরিক-কর্তৃক পরিশোধিত কর তাৎক্ষণিক জমা হবে সরকারি কোষাগারে অটোমেটেড চালানের মাধ্যমে।

পরে ভূমি উপদেষ্টা অনলাইনে এলডি ট্যাক্স প্রদানকারী, ভূমি কুইজ বিজয়ী, ভূমি কর্মী ও অ্যাম্বাসেডরদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন। তিনি নাগরিক ভূমিসেবা ক্যাম্পের কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন ও আগত ভূমি মালিকদের সঙ্গে কথা বলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১০

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১১

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১২

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৩

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৫

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৮

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৯

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

২০
X