কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সেবাধর্মী মনোভাব নিয়ে কাজ করার আহ্বান ভূমি সচিবের

অনলাইনে শতভাগ এলডি ট্যাক্স পরিশোধবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি। ছবি : কালবেলা
অনলাইনে শতভাগ এলডি ট্যাক্স পরিশোধবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি। ছবি : কালবেলা

নাগরিকদের জন্য নিরবচ্ছিন্ন, জনবান্ধব ও নির্ঝঞ্ঝাট ভূমিসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ের ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সেবাধর্মী মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

বুধবার (২০ নভেম্বর) তেজগাঁও ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয়ের এলাম্‌স কর্মসূচি কর্তৃক আয়োজিত অনলাইনে শতভাগ এলডি ট্যাক্স পরিশোধবিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচিতে জুম মিটিং-এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলার ডেমরা, কোতোয়ালি, কেরানীগঞ্জ দক্ষিণ, আশুলিয়া ও আমিন বাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সালেহ আহমেদ বলেন, ঢাকা জেলার তেজগাঁও রাজস্ব সার্কেলের তেজতুরী বাজার মৌজার ভূমিসেবা কার্যক্রমকে মডেল হিসেবে বিবেচনা করে পর্যায়ক্রমে ঢাকাসহ সারা দেশে অনলাইনে শতভাগ ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) পরিশোধের উদ্যোগ গ্রহণ করতে হবে।

পরে ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহেমেদ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি আপিল বোর্ড বিধিমালা, ১৯৯০ সংশোধন ও সংস্কার করে ‘ভূমি আপিল বোর্ড (সংশোধন) বিধিমালা- ২০২৪’ এর প্রস্তুতকৃত খসড়া বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতি হিসেবে যোগদান করেন।

এ সময় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্‌রাহিম ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মণ্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১০

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১১

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১২

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৩

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৪

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৬

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৭

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৮

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

২০
X